Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ফরিদপুরে নিজের বিক্রি করা গাড়ি নিজেই চুরি করে ধরা

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
08 October, 2024, 03:55 pm
Last modified: 08 October, 2024, 04:04 pm

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

ফরিদপুরে নিজের বিক্রি করা গাড়ি নিজেই চুরি করে ধরা

মেহেদী ও তার এক বন্ধু মিলে গাড়িটি কিনেছিলেন। গাড়িটি বিক্রি করলেও মেহেদী একটি চাবি নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই চাবি দিয়েই গাড়িটি চুরি করে নিয়ে যান তিনি। 
ফরিদপুর প্রতিনিধি
08 October, 2024, 03:55 pm
Last modified: 08 October, 2024, 04:04 pm
ছবি: টিবিএস

কিছুদিন আগে নিজের প্রাইভেটকার বিক্রি করেছিলেন ফরিদপুরের এক ব্যক্তি। পরে সেই গাড়িই চুরি করে ধরা পড়েছেন তিনি।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (২৬)। গত রোববার (৬ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা থানা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

ফরিদপুরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গোয়ালচামট ওয়ারলেস পাড়া গ্যারেজ থেকে সাইফুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তির প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় গত রোববার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মো. মেহেদী হাসানকে আটক করে।

তিনি আরও জানান, মেহেদী ও তার এক বন্ধু মিলে গাড়িটি কিনেছিলেন। গাড়িটি বিক্রি করলেও মেহেদী একটি চাবি নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই চাবি দিয়েই গাড়িটি চুরি করে নিয়ে যান তিনি। 

পুুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে মেহেদী প্রাইভেটকারটি চুরি করার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল সোমবার ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

গাড়ি / প্রাইভেটকার / চুরি / পুলিশ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net