Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2024, 07:05 pm
Last modified: 06 October, 2024, 07:15 pm

Related News

  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান
  • দুদকের চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নিয়োগ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের 
  • ১৬৬ দিনের স্থবিরতার অবসান, দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
  • নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করল সরকার, চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন

আজ রোববার (৬ অক্টোবর) ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দুদকের অপারেশনাল সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা প্রদান নিয়ে মূলত আলোচনা হয়।
টিবিএস রিপোর্ট
06 October, 2024, 07:05 pm
Last modified: 06 October, 2024, 07:15 pm
ছবি: সংগৃহীত

অর্থপাচার রোধে গুরুত্ব দিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাস।

আজ রোববার (৬ অক্টোবর) ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দুদকের অপারেশনাল সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা প্রদান নিয়ে মূলত আলোচনা হয়।

দুদকের মহাপরিচালক আখতার হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিনিধি দলটিতে ছিলেন, হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ডোয়িন আদেলে-শিয়াবোলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভর্ন্যান্স টিমোথি ডুকেট এবং  যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-র ইন্টারন্যাশনাল লিয়াঁজো অফিসার পিটার ভার্নন ও হান্নাহ রিডলি। 

আখতার হোসেন জানান, বৈঠকে অর্থ পাচার ঠেকাতে এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে দুদকের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য যেসব সহায়তা করতে পারে– সে সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদককে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছে ব্রিটিশ প্রতিনিধিদল। 

শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে যুক্তরাজ্যে ১৫ কোটি পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ইউকে ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী এখানে ২৮০টি সম্পত্তি কিনেছেন।

এবিষয়ে গত মাসে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম–সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তের বিষয়ে জানতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে– সেগুলোর তদন্ত এবং ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এছাড়া, লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন ক্ষমতাসীন লেবার পার্টির এই আইনপ্রণেতা।

Related Topics

টপ নিউজ

অর্থ পাচার / পাচার হওয়া অর্থ ফেরত / দুদক / ব্রিটিশ হাইকমিশন / যুক্তরাজ্য-বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান
  • দুদকের চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নিয়োগ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের 
  • ১৬৬ দিনের স্থবিরতার অবসান, দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
  • নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করল সরকার, চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net