Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
অবশেষে জামিন পেলেন মাহমুদুর রহমান

বাংলাদেশ

ইউএনবি
03 October, 2024, 01:10 pm
Last modified: 03 October, 2024, 01:11 pm

Related News

  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপের প্রতিবেদন চায় হাইকোর্ট, মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রুল

অবশেষে জামিন পেলেন মাহমুদুর রহমান

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউএনবি
03 October, 2024, 01:10 pm
Last modified: 03 October, 2024, 01:11 pm
মাহমুদুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ ৫ জনকে পৃথক দুই ধারায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন: মোহাম্মদ উল্লাহ মামুন, রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া।

অভিযোগে বলা হয়, ২০১১ সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলায় সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন।

Related Topics

টপ নিউজ

মাহমুদুর রহমান / জামিন / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপের প্রতিবেদন চায় হাইকোর্ট, মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রুল

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net