Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
পাকিস্তান থেকে আমদানিকৃত সব পণ্যের কায়িক পরীক্ষার শর্ত প্রত্যাহার

বাংলাদেশ

রিয়াদ হোসেন
02 October, 2024, 12:55 pm
Last modified: 02 October, 2024, 12:56 pm

Related News

  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

পাকিস্তান থেকে আমদানিকৃত সব পণ্যের কায়িক পরীক্ষার শর্ত প্রত্যাহার

এনবিআর সূত্র জানায়, এই শর্ত প্র্যাহারের ফলে এখন অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় যেভাবে পরীক্ষা করা হয়, পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।
রিয়াদ হোসেন
02 October, 2024, 12:55 pm
Last modified: 02 October, 2024, 12:56 pm
ফাইল ছবি

দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুবিধার্থে পাকিস্তান থেকে আমদানি করা সকল পণ্যের ওপর থেকে বাধ্যতামূলক শতভাগ ফিজিকাল এক্সামিনেশন বা কায়িক পরীক্ষার শর্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্র জানায়, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এই মানদণ্ড প্রযোজ্য ছিল না। এই শর্ত প্র্যাহারের ফলে এখন অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় যেভাবে পরীক্ষা করা হয়, পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। গত ২৯ সেপ্টেম্বর রাজস্ব বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পাকিস্তান থেকে আমদানিকৃত সব পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশনের নিয়ম প্রযোজ্য ছিল, এতে করে এ কাজের জন্য বাড়তি লোকবল ডেপ্লয় (নিয়োগ) করতে হতো। কিছু পণ্য রয়েছে, যেগুলো সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয় না। কিন্তু পাকিস্তান থেকে আসা ওইসব পণ্যও পরীক্ষা করতে হচ্ছিল, যদিও সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি।" 

"এতে প্রতিটি পণ্য চালানে বাড়তি দুইদিন সময় লাগতো। কাস্টমসের যেমন বাড়তি লোকবল প্রয়োজন হতো, ব্যবসায়ীদেরও বাড়তি সময়ের পাশাপাশি ব্যয় বাড়তো," বলেন তিনি। 

ব্যবসায়ীরা এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে আমদানি করা পণ্যে শতভাগ কায়িক পরীক্ষার এই শর্ত থাকায় ব্যবসায়ীদের খরচ ও সময় বেশি লাগছিল— যা 'ইজ অব ডুয়িং বিজনেস' এর পরিপিন্থী। 

এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, "এই পদক্ষেপ ইজ অব ডুয়িং বিজনেসের অংশ। যেহেতু অনিয়ম পাওয়া যায়নি, তাহলে শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশনের নামে সময় ও ব্যয় বাড়ানো উচিত নয়। এনবিআর সেই কাজটিই করেছে, এটিকে আমরা সাধুবাদ জানাই।"

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের আমদানি ছিল৬৮ বিলিয়ন ডলারের বেশি, যার মধ্যে পাাকিস্তান থেকে আমদানি ছিল ৬৯৯ মিলিয়ন ডলারের পণ্য। আর রপ্তানি ছিল ৭৪ মিলিয়ন ডলারের মত। আমদানিকৃত পণ্যের মধ্যে বেশিরভাগিই গার্মেন্টসের কাঁচামাল।

পাকিস্তান বিজনেস কাউন্সিলের তথ্য অনুসারে— কটন ছাড়াও পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের তালিকার মধ্যে রয়েছে— লবণ, সালফার, পাথর, প্লাস্টারের উপকরণ, চুন, ভোজ্য শাকসবজি, কাঁচা চামড়া, যন্ত্রপাতি, অজৈব রাসায়নিক, ম্যানমেড ফাইবার, প্লাস্টিক, ট্যানিং বা ডাইং এক্সট্র্যাক্ট, এবং ভোজ্য ফল ও বাদাম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান / আমদানি / বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net