Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
21 September, 2024, 07:55 pm
Last modified: 21 September, 2024, 07:59 pm

Related News

  • এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট–কারওয়ান বাজার অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
  • ছয় লেনের দাবিতে একাধিক স্থানে অবরোধ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  • ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ৬ জেলার যান চলাচল বন্ধ
  • গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ

অন্যদিকে, এম এ মান্নানের শাস্তির দাবি করে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
সিলেট প্রতিনিধি
21 September, 2024, 07:55 pm
Last modified: 21 September, 2024, 07:59 pm
ছবি: সংগৃহীত

 

 

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার নির্বাচনী এলাকার মানুষেরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কোনো সময়ই নোংরা রাজনীতি করতেন না। তিনি হাওর এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। কারও সঙ্গেই তার কোনো বিরোধ নেই। তাকে উদ্দেশ্যমূলকভাবে ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকার শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সহযোগিতাও করেছেন। দ্রুত তাকে মুক্তি না দিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। 

ঘন্টাখানেক পরে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয় শান্তিগঞ্জ থানা পুলিশ।

অন্যদিকে, এম এ মান্নানের শাস্তির দাবি করে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পাগলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাছির আলী ও রাহাদ আহমেদ বলেন, "গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা। তাদের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। ওইদিন সকালে শান্তিগঞ্জে ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি মিছিলও করেন সাবেক পরিকল্পনামন্ত্রী। তিনি নিজে উপস্থিত থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেন।"

তিনি বলেন, "এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিল করায় আমাদের নামে থানায় মামলা দায়েরের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছিল। প্রশাসন ও দলীয় ক্যাডার দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। মূলত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা হয়েছিল। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এম এ মান্নান গ্রেপ্তার হয়েছেন শুনেছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।"

এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থী জুবেল আহমদ, বিরাম উদ্দিন, জাহিনূর রহমান, বিশ্বজিৎ দে শুভ্র, রাজুউল হক, লিপছন আহমদ, মিজানুর রহমান, রিমন আহমদ, সামির আহমদ, আজমান মিয়া, শাহিদ আলমসহ আরো অনেক।

সুনামগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষ জামিনের আবেদন করলে দ্রুত বিচারিক আদালত না থাকায় এম এ মান্নানকে কারাগারে প্রেরণ করা হয়। এসময় রিমান্ড বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট–কারওয়ান বাজার অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
  • ছয় লেনের দাবিতে একাধিক স্থানে অবরোধ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  • ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ৬ জেলার যান চলাচল বন্ধ
  • গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net