Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৯

বাংলাদেশ

20 September, 2024, 02:40 pm
Last modified: 20 September, 2024, 02:41 pm

Related News

  • নারায়ণগঞ্জে ইটভাটা-মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • ভারতের মধ্যপ্রদেশে পুরোনো মসজিদের একাংশ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ; আহত অন্তত ১২
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ

খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৯

20 September, 2024, 02:40 pm
Last modified: 20 September, 2024, 02:41 pm
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে গতকাল (১৯ সেপ্টেম্বর) সংঘর্ষে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। 

নিহতরা হলেন জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের নারানখাইয়া এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি।

এরপর গতকাল রাতেই পর আহত ১২ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান বলে জানান চিকিৎসক রিপল বাপ্পি চাকমা। 

তিনি জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহতদের কয়েকজন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে জুনান চাকমা ও রুবেলের বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, খাগড়াছড়ি সদরে বুধবার চুরির অভিযোগে মো. মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় বাঙালী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয় এবং দুর্বৃত্তরা লারমা স্কয়ারের প্রায় ৫০টি দোকানে আগুন দেয়। এতে পাঁচজন আহত হন। 

পরে রাতে খাগড়াছড়ি সদরের নারানখাইয়া এলাকায় গোলাগুলি হয়। 

বর্তমানে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ আইন শৃংখলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।  

এর আগে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / সংঘর্ষ / সংঘর্ষে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • নারায়ণগঞ্জে ইটভাটা-মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • ভারতের মধ্যপ্রদেশে পুরোনো মসজিদের একাংশ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ; আহত অন্তত ১২
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net