Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2024, 12:20 pm
Last modified: 19 September, 2024, 12:36 pm

Related News

  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলায় প্রকৃত অপরাধীদের আসামী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "গণহারে মামলা দিলে পুলিশের তদন্ত করতে সময় বেশি লাগবে। অনেক সময় সাধারণ মানুষ হয়রানি হওয়ার শঙ্কা থাকে। এজন্য আমরা নির্দেশনা দিয়েছি তদন্ত ছাড়া যেন কাউকে গ্রেপ্তার করা না হয়। সাধারণ মানুষকে হয়রানি না করা হয়।"
টিবিএস রিপোর্ট
19 September, 2024, 12:20 pm
Last modified: 19 September, 2024, 12:36 pm
ছবি: টিবিএস

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসাথে মব জাস্টিসের বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধির কথা বলেন তিনি।  

আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদরদপ্তরে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবীত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজি সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দিয়েছেন তিনি।

মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জনসচেতনতা বাড়াতে হবে। জাহাঙ্গীরনগরে গতকাল একটা ঘটনা ঘটেছে। তারা সবচেয়ে শিক্ষিত। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নাই। এজন্য সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশকে পুরোনো রুপে মানবিক পুলিশ হতে উজ্জীবীত করার বিষয়টি তুলে ধরেন। একইসাথে বাহিনীটিকে বাস্তবে জনবান্ধব করার বিষয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, "মেইনলি আলোচনা হইছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যতো তাড়াতাড়ি ফিরে যেতে পারে। তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে।"

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ট্রাফিকে যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা কীভাবে উন্নত করা যায় এইক্ষেত্রে বলা হয়েছে। চাঁদাবাজি কীভাবে বন্ধ করা যায় এই সম্বন্ধে বলা হয়েছে। চাঁদাবাজিটা যদি বন্ধ হয় জিনিসপত্রের দামটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে।"

সাম্প্রতিক সময়ে গণহারে আসামী করে মামলার দায়েরের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নাই দাবি করে লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর বলেছেন, "আগে পুলিশ মামলা করতো। এতে দশ জনের নাম উল্লেখ করে ১০০ জনকে অজ্ঞাত আসামী করতো। কিন্তু বর্তমানে পুলিশ কোনো মামলা করছে না। সাধারণ মানুষ মামলা করেছে।"

মামলায় প্রকৃত অপরাধীদের আসামী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "গণহারে মামলা দিলে পুলিশের তদন্ত করতে সময় বেশি লাগবে। অনেক সময় সাধারণ মানুষ হয়রানি হওয়ার শঙ্কা থাকে। এজন্য আমরা নির্দেশনা দিয়েছি তদন্ত ছাড়া যেন কাউকে গ্রেপ্তার করা না হয়। সাধারণ মানুষকে হয়রানি না করা হয়।"

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / মব জাস্টিস / চাঁদাবাজি / ট্রাফিক নির্দেশনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net