Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক বিক্ষোভ, এক কারখানায় আগুন

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
11 September, 2024, 02:10 pm
Last modified: 11 September, 2024, 03:32 pm

Related News

  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক বিক্ষোভ, এক কারখানায় আগুন

হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানের মালিকানাধীন অধিকাংশ প্রতিষ্ঠানে আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা গত কয়েকদিন ধরে আগস্ট মাসের বেতন দাবি করে আসছে।
গাজীপুর প্রতিনিধি
11 September, 2024, 02:10 pm
Last modified: 11 September, 2024, 03:32 pm
ছবি: টিবিএস

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উত্তেজিত শ্রমিকরা কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে, ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এছাড়া, সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরের আরও দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভের কারণে ইতিমধ্যে জেলার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কারখানাগুলোর ৩২ হাজার শ্রমিকের মাসিক বেতনের পরিমাণ ৮২ কোটি টাকা। 

হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানের মালিকানাধীন অধিকাংশ প্রতিষ্ঠানে আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা গত কয়েকদিন ধরে আগস্ট মাসের বেতন দাবি করে আসছে। মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেশিরভাগ শ্রমিকের অ্যাকাউন্টে বেতন জমা হয়নি।

এরপর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে, যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলতে থাকে। বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে শ্রমিকরা আবারও কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও সফল হয়নি। শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদেরও তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।

ছবি: টিবিএস

এদিকে, সদর উপজেলার বাংলাবাজার এলাকার পারটেক্স বেভারেজ লিমিটেড ও শ্রীপুরের যমুনা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরাও বিভিন্ন দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভ করছেন।

গত মঙ্গলবারের শ্রমিক আন্দোলনের পর কর্তৃপক্ষ গাজীপুর জেলার পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এসব কারখানার মধ্যে রয়েছে গাজীপুর গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন, অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম প্রিন্টিং ও এমব্রয়ডারি, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল ও সদর উপজেলার শিরিরচালা এলাকার এস এম নিটওয়্যার লিমিটেড।

এস এম নিটওয়্যার লিমিটেডের ডিজিএম ইশরার মুহতাসিমের সই করা নোটিশে বলা হয়েছে, আলোচনা করে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হলেও আন্দোলন অব্যাহত থাকায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, বেক্সিমকো কর্তৃপক্ষ বেতন দেওয়ার চেষ্টা করছে, তবে শ্রমিকেরা তাদের সময় দিচ্ছেন না। আশা করা হচ্ছে, দুপুরের পর সবার বেতন পরিশোধ করা হবে। অন্যান্য কারখানায় চলমান আন্দোলন নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে তাড়িয়ে দিয়েছে। ফলে তাদের পক্ষে তৎক্ষণাৎ আগুন নেভানো সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, "বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে।"

তিনি বলেন, "আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। তারা সহযোগী করলে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবো।"

Related Topics

টপ নিউজ

শ্রমিক আন্দোলন / গাজীপুর / বেক্সিমকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net