Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
চালের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্য সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 08:55 am
Last modified: 11 September, 2024, 08:55 am

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

চালের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্য সচিব

সম্প্রতি বাজারে বিভিন্ন প্রকারের চালের দাম দুই দফায় কেজিপ্রতি ৫ টাকারও বেশি বেড়েছে
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 08:55 am
Last modified: 11 September, 2024, 08:55 am
খাদ্য সচিব এম ইসমাইল হোসেন। ফাইল ছবি: বাসস

বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মিলারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সারা দেশের অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দের সাথে বাজারে চালের সরবরাহ ও বাজারদর নিয়ে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য সচিব এ নির্দেশনা দেন।

সম্প্রতি বাজারে বিভিন্ন প্রকারের চালের দাম দুই দফায় কেজিপ্রতি ৫ টাকারও বেশি বেড়েছে। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদাররা একে অন্যের ওপর সরবরাহ সংকট তৈরির বিষয়ে অভিযোগ তোলেন। এ প্রেক্ষাপটেই সভাটি ডাকা হয়।   

সভায় খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মিল মালিকরা কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে— ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য সচিব বলেন, "আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা, খাদ্য বিভাগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।"

খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।

সভায় মিল মালিকরা চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Related Topics

টপ নিউজ

চালের দাম / চাল / খাদ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net