Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম

বাংলাদেশ

শাহাদাত হোসেন
19 December, 2025, 11:40 am
Last modified: 19 December, 2025, 12:58 pm

Related News

  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমন সংগ্রহে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না: খাদ্য উপদেষ্টা
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা
  • এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার, বেড়েছে ক্রয়মূল্য

আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম

শাহাদাত হোসেন
19 December, 2025, 11:40 am
Last modified: 19 December, 2025, 12:58 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বাজারে নতুন আমন ধান ওঠায় রাজধানীর পাইকারি বাজারে মোটা ও মাঝারি চালের দাম কিছুটা কমেছে। তবে রেকর্ড উৎপাদনের আশা সত্ত্বেও খুচরা বাজারে দাম অপরিবর্তিত রয়েছে এবং চিকন চাল আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর পাইকারি বাজারগুলোতে মোটা স্বর্ণা চাল বর্তমানে ৪৯-৫০ টাকা এবং মাঝারি মানের পাইজাম ও বিআর-২৮ চাল ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বিপরীতে সরু বা চিকন চালের দাম এখনো চড়া—মানভেদে মিনিকেট ৭৮-৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি বেড়েছে পোলাও চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সুগন্ধি এই চালের দাম কেজিতে ৬ থেকে ১০ টাকা বেড়ে ১২০-১৩০ টাকায় ঠেকেছে। ব্যবসায়ীরা জানান, এ মৌসুমে সুগন্ধি ও চিকন ধানের উৎপাদন কম হওয়ার অজুহাতে গত দুই-তিন মাসে এর দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে।

ঢাকার কারওয়ান বাজারের পাইকারি চাল বিক্রেতা মোহাম্মদ শাওন বলেন, 'আমন ধান ওঠায় মোটা চালের দাম কিছুটা কমেছে। তবে উৎপাদন কম হওয়ায় আতপ ও পোলাও চালের দাম কয়েকমাস ধরেই চড়া।'

পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়েনি। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্বর্ণা চাল ৫৪-৬০ টাকা, বিআর-২৮ ও পাইজাম ৫৮-৬৮ টাকা এবং চিকন চাল ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে—যা গত মাসের তুলনায় প্রায় অপরিবর্তিত। খুচরা বিক্রেতারা বলছেন, নতুন চাল এখনো পুরোপুরি দোকানে আসেনি; এক সপ্তাহের মধ্যে দাম সমন্বয় হবে।
রাজধানীর শাহজাদপুরের খুচরা ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, 'দোকানগুলোতে এখনো নতুন চাল পুরোপুরি আসেনি। তাই আগের দামেই চাল বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারেও দাম কমবে।'

এদিকে মিল পর্যায়েও চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁর আড়তদারপট্টীতে স্বর্ণা-৫ জাতের চালের দাম কেজিতে অন্তত ৩ টাকা কমেছে। তবে গত বোরো মৌসুমের জিরাশাইল ও শম্পা কাটারিভোগ চালের দাম তিন মাস ধরে যথাক্রমে ৬৬-৬৮ টাকা ও ৬৮-৭২ টাকায় স্থিতিশীল রয়েছে।

ব্যবসায়ীরা বাজার কিছুটা পড়ার কারণ হিসেবে গত ৩০ নভেম্বর পর্যন্ত চলা সরকারিভাবে অনুমোদিত চাল আমদানিকে চিহ্নিত করেছেন। এর ফলে সরবরাহ বাড়ায় স্থানীয় বাজারে দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছিল। আমন চাষিরা শুরুতে ক্ষতির মুখে পড়লেও ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ হওয়ার পর ধানের দাম কিছুটা বাড়তে শুরু করেছে।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, চলতি বছর আমন চালের উৎপাদন ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, এবার ৫৯ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এখন পর্যন্ত ৫১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে, যেখানে হেক্টরপ্রতি গড়ে ৩.১১ টন হিসেবে প্রায় ১ কোটি ৬১ লাখ টন ফলন পাওয়া গেছে।

ডিএইর ফিল্ড উইংয়ের পরিচালক মো. ওবাদুর রহমান মন্ডল বলেন, 'এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কম হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।'

চালের দাম চড়া থাকলেও কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষক রেজাউল ইসলাম জানান, প্রতি মণ ধানে তার উৎপাদন খরচ ৮৫০ টাকা, অথচ তিনি সর্বোচ্চ ১,২৬০ টাকায় ধান বিক্রি করছেন।
তিনি বলেন, 'এত পরিশ্রমের পর মণপ্রতি মাত্র ৪১০ টাকা লাভ দিয়ে বর্তমান জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন।' দাম না বাড়লে ভবিষ্যতে চাষাবাদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

একই জেলার রানীনগরের আরেক কৃষক শামসের আলী জানান, ধান বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করার পর তার হাতে আর কিছুই থাকে না।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, 'প্রায় দুই বছর ধরে চালের দাম অস্বাভাবিকভাবে বেশি, অথচ কৃষকরা ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।'

তিনি অভিযোগ করে বলেন, 'বড় মিল মালিকরা সস্তায় ধান কিনে চড়া দামে চাল বিক্রি করে ফায়দা লুটছেন, আর সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।'

পোলাও চালের বর্তমান দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন নাজের হোসাইন।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন টিবিএসের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম]

Related Topics

টপ নিউজ

আমন উৎপাদন / আমন ধান / চালের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমন সংগ্রহে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না: খাদ্য উপদেষ্টা
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা
  • এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার, বেড়েছে ক্রয়মূল্য

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net