Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘পরাজিত ফ্যাসিবাদী দলের’ বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2024, 10:40 pm
Last modified: 05 September, 2024, 10:48 pm

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

‘পরাজিত ফ্যাসিবাদী দলের’ বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে: উপদেষ্টা আসিফ

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো জনসভা-সমাবেশ করার বিষয়ে আমরা তাদের এ মুহূর্তে নিরুৎসাহিত করব। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
05 September, 2024, 10:40 pm
Last modified: 05 September, 2024, 10:48 pm
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: রাজীব ধর/টিবিএস

সরকার 'পরাজিত ফ্যাসিস্ট দলের' বিরুদ্ধে বিচারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'কোনো জনসভা-সমাবেশ করার বিষয়ে আমরা তাদের এ মুহূর্তে নিরুৎসাহিত করব। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।'

উপদেষ্টা অবশ্য তার বিবৃতিতে কোনো দলের নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, 'ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।'

উপদেষ্টা  বলেন, 'মানবতাবিরোধী অপরাধে' যাতে তাদের বিচার হয় সেজন্য আইন মন্ত্রণালয় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, ফ্যাসিস্টরা দেশে রাজনীতি করতে পারবে কি না, দেশের জনগণ সেই সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে আসিফ বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায়, অবিচার হয়েছে, তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, সরকার স্মৃতি জাদুঘর নির্মাণ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার জন্য অন্যান্য দেশের উদাহরণ খতিয়ে দেখবে।  

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় পেয়েছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিসিবিকে অভিনন্দন জানানোর প্রস্তাব গৃহীত হয়েছে। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা প্রণয়নে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহিদদের পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে।'

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / উপদেষ্টা / ফ্যাসিবাদী দল / বিচার / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net