Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে আ.লীগ সরকার: ইফতেখারুজ্জামান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2024, 07:20 pm
Last modified: 31 August, 2024, 07:24 pm

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে আ.লীগ সরকার: ইফতেখারুজ্জামান

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের দুর্বলতার কারণে ব্যর্থ হয়েছে। এ জন্য দুদকের পুনর্গঠন জরুরি বলে উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
31 August, 2024, 07:20 pm
Last modified: 31 August, 2024, 07:24 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সেই দুর্নীতি সহজতর করার জন্য ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (৩১ আগস্ট) রাজধানীর এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের দুর্বলতার কারণে ব্যর্থ হয়েছে। এ জন্য দুদকের পুনর্গঠন জরুরি বলে উল্লেখ করেন তিনি। একইসাথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সিআইডি, অ্যাটর্নি জেনারেল অফিস এবং বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সংস্কারের আহ্বান জানিয়েছেন ড. ইফতেখারুজ্জামান। 

টিআইবি'র নির্বাহী পরিচালক বলেন, জাতীয় সংসদ দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তবে বিগত সরকার সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করায় সংসদ তার প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের কারণে বিগত সময়ে দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এমন কোনো অপরাধ ছিল না যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা ছিল না। দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাগুলোকেও ব্যবহার করা হয়েছে। যারা আইনের রক্ষক, তারা পরিণত হয়েছে আইন ভঙ্গকারীতে। 

তিনি আরও উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো খারিজ করা যায় না। এসব অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ বর্তমান আইন ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পুনরুদ্ধার করা সম্ভব বলেও তিনি জানান।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পূর্ববর্তী সরকারের সময় ব্যাপক দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি দুর্নীতিকে একটি ক্যান্সার হিসেবে উল্লেখ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই মারণব্যাধি দূর করতে কাজ শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, দুদকের মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হচ্ছে, তাদের হয়রানি বন্ধ করা উচিত।

কিরণ বলেন, শেখ হাসিনার সরকার দেশকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক ঋণের বোঝা দিয়ে গেছে। দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা।

উল্লেখ, ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 'প্রাতিষ্ঠানিক নজরদারি অপেক্ষা ব্যক্তি সচেতনতাই দুর্নীতি প্রতিরোধ করতে পারে' শীর্ষক প্রস্তাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর দল বিজয়ী হয়। 

Related Topics

টপ নিউজ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) / ড. ইফতেখারুজ্জামান / দুদক / দুর্নীতি দমন কমিশন (দুদক)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net