Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
জমি দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2024, 09:05 pm
Last modified: 29 August, 2024, 09:19 pm

Related News

  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এআইকে ট্রেনিং দিতে স্ক্যান শেষে ধ্বংস করা হচ্ছে অসংখ্য দুর্লভ বই, উদ্বিগ্ন বই-বিক্রেতারা
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

জমি দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: খালেদ মাসুদ পাইলট

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার দাবি করেন, ‘মূলত তাকে দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যে একটি মহল এই মিথ্যা অভিযোগ দিয়েছে।’ 
টিবিএস রিপোর্ট
29 August, 2024, 09:05 pm
Last modified: 29 August, 2024, 09:19 pm
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ফাইল ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা রাজশাহীর গোদাগাড়ীতে জমি দখলের অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার দাবি করেন, 'মূলত তাকে দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যে একটি মহল এই মিথ্যা অভিযোগ দিয়েছে।' 

সংবাদ সম্মেলনে পাইলট বলেন, 'আমি বৈধভাবে গত বছরের মে মাসে গোদাগাড়ীর ফাদিলপুর মৌজায় (খতিয়ান নং-৪৩১, দাম নম্বর : ১১৮, ১২৫,১ ও ১২২) ৬৬ শতাংশ জমি কিনেছি। ওই বছরই আমার নামে নামজারিও হয়েছে। আমি অবাক হয়েছি যে, আমার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা নাটক সাজিয়ে আমাকে দেশবাসির কাছে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।'

এক প্রশ্নের জবাবে পাইলট বলেন, আমি ওই এলাকায় থাকি না। আমি থাকি রাজশাহী শহরে। বরং অন্যায়ভাবে আমাকেই তারা অকথ্য ভাষায় গালাগাল করেছে। স্বভাবতই যখন আমাকে গালিগালাজ কেউ করবে তখন আমার মন খারাপ হবে। তিনি (বিপক্ষের জাহাঙ্গীর আলম) আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। তিনি ওই এলাকায় আসলেই একজন ভয়ঙ্কর মানুষ। তিনি যখন আমাকে ভয়ভীতি দেখিয়েছেন তখন আমি আমার পরিচিতজনদের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছি। আমি জাতীয় দলের সাবেক অধিনায়ক, আমার পরিচিত মানুষ থাকতেই পারে।'

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খালেদ মাসুদ পাইলট। ছবি: টিবিএস

পাইলট বলেন, 'সকালে (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আমার কলরেকর্ড সম্পর্কে যা বলা হয়েছে তা আংশিক। আমি যা বলেছি তা আগের এবং পরের কথোপকথনগুলো এডিট করে উপস্থাপন করা হয়েছে। মূলত আমাকে হেয় করতেই এমনটি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বিসিবিতে আমার একটা সম্ভাবনা রয়েছে। যাতে আমি বিসিবিতে যেতে না পারি সেজন্য পরিকল্পিতভাবে এমন জমি দখলের মিথ্যা নাটক করা হয়েছে।'

সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি কখনো কোন দল করিনি। আমি জাতীয় দলের ক্রিকেটার ছিলাম। আমার এলাকার মেয়র কিংবা প্রশাসনের লোকজনের সঙ্গে আমার সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। জনপ্রতিনিধি যখন যে দলের থাকবে তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে। কেননা, ব্যক্তি নয় বরং চেয়ারটার সঙ্গে আমার সম্পর্ক।'

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ তোলেন জাহাঙ্গীর আলম নামের এই ব্যক্তি। ছবি: টিবিএস

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, 'গত ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়ণপুর গ্রামের ১১ জনের সম্পত্তি প্রায় ২ বিঘা ধানিজমি বিক্রি করি। এরপর ক্রেতা নাসরিন সুলতানা জমির দখল নেন। কিছুদিন পর ওই জমি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক ঘিরে রাখেন। জমির প্রকৃত মালিক জমিতে গেলে তাদেরকে হুমকি দেন ও জমির বর্গাচাষীকে মামলা দিয়ে পুলিশ দিয়ে আটক করান।'

তিনি আরও বলেন, 'পাইলট হুমকি দিয়ে বলেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে দিয়ে সবার ব্যবস্থা করবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আমার বন্ধু, তাকে বললে সে পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সবাইকে সাইজ করে দিবে।'

জাহাঙ্গীর আলম বলেন, 'পরে তারা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদ পাইলটকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি। এরপর খালেদ মাসুদ পাইলট আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলেন যে ওই জমি অন্য মানুষের থেকে কিনেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলবো। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিবো।'

এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে জানিয়ে তিনি বলেন, 'তাই অন্যায়-অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।'

পাইলটের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে জমির ক্রেতা নাসরিন সুলতানার ভাই শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

খালেদ মাসুদ পাইলট / জমি দখল / রাজশাহী / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এআইকে ট্রেনিং দিতে স্ক্যান শেষে ধ্বংস করা হচ্ছে অসংখ্য দুর্লভ বই, উদ্বিগ্ন বই-বিক্রেতারা
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net