Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2024, 12:55 pm
Last modified: 29 August, 2024, 04:55 pm

Related News

  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • গুম ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিল পাসের আগে সংসদে অর্থবহ আলোচনার দাবি টিআইবির
  • গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

কনভেনশনটি ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউ ইয়র্কে গৃহীত হয়েছিল, তবে এতদিন পর্যন্ত বাংলাদেশ এতে অন্তর্ভুক্ত ছিল না।
টিবিএস রিপোর্ট
29 August, 2024, 12:55 pm
Last modified: 29 August, 2024, 04:55 pm
ছবি: বাসস

আনুষ্ঠানিকভাবে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কনভেনশনে স্বাক্ষর করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

এই কনভেনশনটি ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউ ইয়র্কে গৃহীত হয়েছিল, তবে এতদিন পর্যন্ত বাংলাদেশ এতে অন্তর্ভুক্ত ছিল না।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক পৃষ্ঠার এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমি, ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, ঘোষণা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপর্যুক্ত কনভেনশনটি বিবেচনা করে আমরা এতে যোগদান করছি এবং তাতে অন্তর্ভুক্ত শর্তাবলি বিশ্বস্ততার সঙ্গে পালন ও কার্যকর করার প্রতিশ্রুতি প্রদান করছি। স্বাক্ষর করলাম, ঢাকায়, বাংলাদেশ, ২৯ আগস্ট ২০২৪ তারিখে, এই অ্যাক্সেশন দলিলে।' 

আগামীকাল ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের একদিন আগেই বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে।

অনেক বছর ধরে বাংলাদেশে জোরপূর্বক গুমের অভিযোগ রয়েছে। স্বজনরা গুম হয়েছেন এমন দাবি করে আসছেন বেশকিছু পরিবার। 'মায়ের ডাক'সহ তাদের একাধিক সংগঠন রয়েছে। 

এর আগে এই সপ্তাহের শুরুতে অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনী কর্তৃক সংঘটিত প্রতিটি জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম / আন্তর্জাতিক সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • গুম ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিল পাসের আগে সংসদে অর্থবহ আলোচনার দাবি টিআইবির
  • গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net