Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ভোজ্যতেল ও চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
28 August, 2024, 04:20 pm
Last modified: 28 August, 2024, 04:44 pm

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দাম কমালো চীন
  • টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের

ভোজ্যতেল ও চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্য উপদেষ্টা

মঙ্গলবার (২৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২৭ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে দেশের ছয়টি প্রধান ভোজ্যতেল ও চিনি শোধনাগারের মালিক ও প্রতিনিধিরা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বাসস
28 August, 2024, 04:20 pm
Last modified: 28 August, 2024, 04:44 pm
ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোজ্যতেল ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ শৃঙ্খলকে সচল ও স্বাভাবিক রাখতে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২৭ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে দেশের ছয়টি প্রধান ভোজ্যতেল ও চিনি শোধনাগারের মালিক ও প্রতিনিধিরা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের দেশে সব ধরনের প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ভোজ্যতেল এবং চিনির চাহিদা প্রচুর। বর্তমান সরকার এই ধরনের পণ্যসরবরাহের শৃঙ্খলকে সচল ও স্বাভাবিক রাখতে চায় এবং যৌক্তিক মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায়।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে ব্যবসায়ীদের সমর্থন চাই।

ঋণপত্র (এলসি) খোলা ও এলসি মার্জিন কমানোর উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে আমাদের অসাধুতার চর্চা কমিয়ে আনতে হবে।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা উল্লেখ করেন, প্রতি কেজি চিনিতে ভ্যাট ও অন্যান্য কর বাবদ ৪২ টাকা দিতে হয়, যা একেবারেই অযৌক্তিক এবং পৃথিবীর কোনো দেশে এ ব্যবস্থা নেই।

তারা বিদ্যমান কর ও ভ্যাট কাঠামো পুনর্গঠনেরও দাবি জানান।

প্রধান ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী সংস্থাগুলো দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর বর্তমান চাহিদা এবং মজুদ সম্পর্কে অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করে।

বৈঠকে দেশবন্ধু গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, টি কে গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বাণিজ্য উপদেষ্টা / তেল / চিনি / ড. সালেহউদ্দিন আহমেদ / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দাম কমালো চীন
  • টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net