ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দাম কমালো চীন
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। বিশ্ববাজারে তেলের মূল্যের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই পদক্ষেপ নিয়েছে।
চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে পরিচিত এই কমিশন প্রতি ১০ কার্যদিবস অন্তর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নির্ধারণ করে। নতুন এই সিদ্ধান্তের ফলে ৫২-অকটেনের ৫০ লিটারের একটি তেলের ট্যাংক পূর্ণ করতে চালকদের এখন থেকে প্রায় ৩ ডলার কম খরচ করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে। এর আগে পরিস্থিতির মোকাবিলায় বেইজিং বেশ কয়েকবার অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।
