Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2024, 08:30 am
Last modified: 26 August, 2024, 08:39 am

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ

প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

রোববার আন্দোলনরত আনসারদের সচিবালয় ঘেরাও এবং রাতে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরপরই এ বিজ্ঞপ্তি এল।
টিবিএস রিপোর্ট
26 August, 2024, 08:30 am
Last modified: 26 August, 2024, 08:39 am
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও বাংলাদেশ সচিবালয়ের আশপাশে সোমবার (২৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। 

রোববার (২৫ আগস্ট) ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মইনুল হাসান।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স (অরডিন্যান্স নম্বর-৩/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

রোববার রাতে আন্দোলনরত বাংলাদেশ আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরপরই এ নোটিশ এল।

গতকাল চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যরা সরকারি কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমদের সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন। 

পরে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আনসারদের দাবি মেনে নেওয়ার পরও তাকে এবং অন্যদের সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

হাসনাতের ফেসবুক পোস্টের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সেখান থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।

রাত ৯টার দিকে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হতে শুরু করলে আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

কয়েকজন শিক্ষার্থীকে আনসার সদস্যরা বেধড়ক মারধর করেছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।

রাত ১০টার দিকে দোয়েল চত্বর থেকে সচিবালয় পর্যন্ত অবস্থান নেয় হাজার হাজার শিক্ষার্থী।

সচিবালয়ের সামনের রাস্তা তখন শিক্ষার্থীদের দখলে চলে যায়।

সংঘর্ষের ৩০ মিনিটের মধ্যে সকল আনসার সদস্য পালিয়ে যায়।

Related Topics

টপ নিউজ

সচিবালয় / প্রধান উপদেষ্টা / প্রধান উপদেষ্টার বাসভবন / সভা-সমাবেশ / অন্তর্বর্তী সরকার ২০২৪ / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net