Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
আলোচনার জন্য অন্য দলকে দিয়ে আহ্বান কেন: প্রশ্ন সালাহউদ্দিনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 09:10 pm
Last modified: 08 November, 2025, 09:54 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

আলোচনার জন্য অন্য দলকে দিয়ে আহ্বান কেন: প্রশ্ন সালাহউদ্দিনের

তিনি বলেন, ‘...কোনো বিষয়ে আলোচনার জন্য রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইন্ডাইরেক্টলি, এটা বোধহয় সঠিক হচ্ছে না।’
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 09:10 pm
Last modified: 08 November, 2025, 09:54 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে তারা আলোচনায় বসতে রাজি আছেন। তবে তার প্রশ্ন- অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে?

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন বলেন, 'আমরা আপনাদের সমর্থন করেছি, করব ওই সীমারেখার মধ্যে। আর যদি মনে করেন, আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সব সময় আলোচনায় আগ্রহী, যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানানো হচ্ছে কেন?'

তিনি বলেন, 'আমরা রাজনৈতিক যোগাযোগ সব রাজনৈতিক দলের সঙ্গেই রাখি। সেটি এনসিপি হোক, জামায়াতে ইসলামী হোক- সবার সঙ্গে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ-আলোচনার সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনার জন্য রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইন্ডাইরেক্টলি, এটা বোধহয় সঠিক হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নন, এটা আপনারা যেন সবসময় ইয়াদ (মনে) রাখেন। আপনাদের এমন কোনো এখতিয়ার নেই, আমাদের ডিক্টেট (আদেশ) করার যে, সাত দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন, নাহলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না।'

সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সঙ্গে আগামী দিনের একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব যাবতীয় কর্মকাণ্ড করেন, আমরা আপনাদের সমর্থন করেছি, করব ওই সীমারেখার মধ্যে থেকে। আপনাদের সীমারেখা হচ্ছে, আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'সরকারের উদ্দেশে বলতে চাই, আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয়, একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ, আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটি গোল দিয়ে দিয়েছেন। এখন বলছেন, রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে, নাহলে আমরা সিদ্ধান্ত নেব।'

Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমদ / বিএনপি / প্রধান উপদেষ্টা / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net