Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বাংলাদেশে যত পরিবর্তনই আসুক চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশ

ইউএনবি
25 August, 2024, 02:40 pm
Last modified: 25 August, 2024, 02:41 pm

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে যত পরিবর্তনই আসুক চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ইউএনবি
25 August, 2024, 02:40 pm
Last modified: 25 August, 2024, 02:41 pm

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়, উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ও ঐকমত্য বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন।

তিনি বলেন, 'বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে।'

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও। একই সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবেও অভিনন্দন জানান।

তিনি দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে চীন তাতে সম্মান জানাবে। একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে আশাবাদী।

ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নশীল দেশগুলির জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষই সমানভাবে উপকারভোগী হিসেবে একটি মডেল স্থাপন করে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ উভয়ই উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।

চীন বাংলাদেশ থেকে আম আমদানি, মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা ত্বরান্বিত, চীন-বাংলাদেশ বিনিয়োগ চুক্তি অনুকূল, দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থানীয় মুদ্রা নিষ্পত্তিকে উৎসাহিত করবে এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে সহায়তা করবে।

রাষ্ট্রদূত বলেন, "২০২৫ সালে অনুষ্ঠেয় 'চীন-বাংলাদেশ ইয়ার অব পিপল টু পিপল এক্সচেঞ্জ' আয়োজন ও কার্যক্রম পরিচালনায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি বলেন, চীন সর্ব স্তরে এবং বিভিন্ন খাতে সফর ও বিনিময় বজায় রাখবে, সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।

রাষ্ট্রদূত ইয়াও পুনর্ব্যক্ত করেন যে, চীন যুদ্ধবিরতির জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত এবং তাদের সঙ্গে জড়িত হতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত লোকদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যায়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-চীন / চীনের রাষ্ট্রদূত / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net