Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
কচির পদত্যাগের পর বিজিএমইএ-এর নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম

বাংলাদেশ

জসিম উদ্দিন
24 August, 2024, 07:15 pm
Last modified: 26 August, 2024, 02:16 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

কচির পদত্যাগের পর বিজিএমইএ-এর নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেছে।
জসিম উদ্দিন
24 August, 2024, 07:15 pm
Last modified: 26 August, 2024, 02:16 pm
খন্দকার রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৪ মার্চ ২০২৪–২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এরপর বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে রফিকুলকে সভাপতি নির্বাচিত করেছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেছে।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বোর্ড সভা তখনো চলছিল।

বিজিএমইএ'র একজন নেতা শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন মান্নান কচি। তবে বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন তিনি।

গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে তার দল ক্ষমতাচ্যুত হয়।

এর আগে ২০ আগস্ট গত নির্বাচনে পরাজিত প্যানেল বর্তমান বোর্ডের বিলুপ্তি এবং সমিতির জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন তদারকি করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে প্যানেল অভিযোগ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তৎকালীন হাসিনা সরকারের দ্বারা নির্বাচন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল।

প্যানেল নেতারা আরও অভিযোগ করেন, কচির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল এবং জুলাই–আগস্টে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সাথেও জড়িত ছিলেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কচির বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

তবে টিবিএস-এর সঙ্গে আলাপকালে মান্নান কচি কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং ৪ আগস্ট থেকে তার ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে দাবি করেছেন।

বিজিএমইএ-সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানও একই ফ্লাইটে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন।

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / পোশাকশিল্প / তৈরি পোশাক / বিজিএমইএ সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net