Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নোয়াখালীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ গ্রাহক, পানি নামার পথ অবরুদ্ধ লক্ষ্মীপুরে

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
23 August, 2024, 01:35 pm
Last modified: 23 August, 2024, 01:39 pm

Related News

  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

নোয়াখালীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ গ্রাহক, পানি নামার পথ অবরুদ্ধ লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর জেলায় পানি নামার প্রধান তিনটি জলাশয়ে বাঁধ ও মাছ চাষের প্রতিবন্ধতা থাকায় পানি নামার পথ অবরুদ্ধ হয়ে ৫৮টি ইউনিয়নের সবগুলোতেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। 
সানা উল্লাহ সানু
23 August, 2024, 01:35 pm
Last modified: 23 August, 2024, 01:39 pm
ছবি: টিবিএস

টানা ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী থেকে ধেয়ে আসা বানের পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

এতে নোয়াখালী জেলার সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পানিবন্দি মানুষেরা।

অন্যদিকে লক্ষ্মীপুর জেলায় পানি নামার প্রধান তিনটি জলাশয়ে বাঁধ ও মাছ চাষের প্রতিবন্ধতা থাকায় পানি নামার পথ অবরুদ্ধ হয়ে ৫৮টি ইউনিয়নের সবগুলোতেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে সামান্য সময়ের জন্য লক্ষ্মীপুর ও নোয়াখালীর আকাশে সূর্যের দেখা পাওয়া গেছে। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি আপাতত বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ ৮ উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। পার্শ্ববর্তী ফেনী জেলার মুহুরী নদীর পানিতে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া জেলার সকল খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নোয়াখালী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, বুধবার ও বৃহস্পতিবার নোয়াখালীতে ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.জাকির হোসেন জানান, জেলায় ৭ লাখ ৭৫ হাজার গ্রাহকের মধ্যে সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক এলাকায় মানুষের নিরাপত্তার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বেগমগঞ্জের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠে গেছে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় বন্যা হয়েছে। এসব উপজেলায় ইতোমধ্যে ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৬ হাজার বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছেন। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে।

তিনি বলেন, "আমরা শুকনো খাবার দেয়ার চেষ্টা করছি। আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ মাঠে কাজ করছে। স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহবান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য।"

মাহবুবুর রহমান আরও বলেন, "প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমাদের চাহিদার কথা জানিয়েছি।"

নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা থাকলেও ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সেটা নোয়াখালীর ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার ৫৮টি ইউনিয়নের সবগুলোতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা অঞ্চল থেকে নেমে আসা পানি ডাকাতিয়া নদীর লক্ষ্মীপুর অংশ হয়ে মেঘনায় পতিত হয়। কিন্ত জেলার রায়পুর উপজেলা জুড়ে প্রভাবশালীরা ডাকাতিয়া নদী দখল করে মাছ চাষ করার কারণে ডাকাতিয়া হয়ে মেঘনাতে পানি যেতে পারছে না।

অন্যদিকে নোয়াখালীর পানি নামার পথ ওয়াপদা খাল এবং ভুলুয়া নদের শেষ মাথায় বাঁধ থাকার কারণে পানি সরে যেতে পারছে না। এতে করে লক্ষ্মীপুর জেলা জুড়ে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। বসতবাড়ি, মাঠ-রাস্তাঘাট, বীজতলা ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে আছে।

একইসঙ্গে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ দিনে দুইবার প্লাবিত হচ্ছে। জলাবদ্ধতার কারণ হিসেবে খাল দখল ও উপকূল প্লাবিতের ঘটনায় নদী তীররক্ষা বাঁধ না থাকাকে দুষছেন স্থানীয়রা। 
 

Related Topics

টপ নিউজ

বন্যা / জলাবদ্ধতা / নোয়াখালী / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net