Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে গণহত্যার আরেকটি অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 05:35 pm
Last modified: 21 August, 2024, 05:37 pm

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে গণহত্যার আরেকটি অভিযোগ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 05:35 pm
Last modified: 21 August, 2024, 05:37 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি: ইউএনবি

গত জুলাই মাসে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আজ বুধবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে আইসিটি তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভ চলাকালে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেনের পক্ষে আইনজীবী এ অভিযোগ দাখিল করেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি মো. আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ ও সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির, বর্তমান মেয়র রেজাউল করিমসহ ছাত্রলীগের ১৬ জন কেন্দ্রীয় নেতার নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের আংশিক বা সম্পূর্ণ নির্মূল করা, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করা।

এর আগে ঢাকায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও চারটি গণহত্যার অভিযোগ দায়ের করা হয় এবং ট্রাইব্যুনাল সেগুলোর তদন্ত শুরু করে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / মামলা / আইসিটি / গণহত্যা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net