Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
৪৮ ঘণ্টার মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি সাধারণ পরিষদের সদস্যদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 01:30 pm
Last modified: 21 August, 2024, 02:13 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

৪৮ ঘণ্টার মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি সাধারণ পরিষদের সদস্যদের

একইসাথে রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু, অ-ব্যবসায়ী এফবিসিসিআই-এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করে বিভিন্ন বাজার সিন্ডিকেট-এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে দেশের আপামর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল বলে অভিযোগ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 01:30 pm
Last modified: 21 August, 2024, 02:13 pm

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। আজ (বুধবার) মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে এই দাবিতে মানববন্ধন করা হয়।

সাধারণ পরিষদের সমন্বয়ক ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার মানববন্ধনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দাবি জানিয়ে বলেন, "স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনও এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে আছেন। বিগত ১৫ বছর যাবৎ এফবিসিসিআই- এর কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থ সার্বিকভাবে পরিচালিত হয় নাই। বরং অনির্বাচিত, একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদি, ব্যক্তিগত স্বার্থ হাসিলসহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল।"

একইসাথে রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু, অ-ব্যবসায়ী এফবিসিসিআই-এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করে বিভিন্ন বাজার সিন্ডিকেট-এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে দেশের আপামর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল বলে অভিযোগ করেন তিনি।

আবুল কাশেম হায়দার বলেন, "আমরা জুলাই ১৫ থেকে ৫ আগষ্ট পর্যন্ত নিহত প্রায় এক হাজার শহীদের আত্মার মাগফেরাত কামনা করি এবং প্রায় দশ হাজার আহতদের সমবেদনা জ্ঞাপন করি। অত্যন্ত দুঃখের বিষয় নিহত বা আহতদের পাশে এফবিসিসিআই পরিচালনা পর্ষদ দাড়ায়নি। বরং স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নিয়ে সরকারকে তেল মর্দনে ব্যস্ত ছিল।"

সংগঠনের সাবেক এই সভাপতি আরও বলেন, "৫ই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহত-আহত ছাত্রদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা আজকে এফবিসিসিআই এর সাধারণ পরিষদের সদস্যবৃন্দ মানববন্ধন করছি। আমাদের দাবী, স্বৈরাচারের দোসর এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদ এই মুহুর্তে পদত্যাগ করুক। অন্যথায়, সরকার এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদ বাতিল করে   প্রশাসক নিয়োগ করুক।"

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / দাবি / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net