Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
১২ ঘণ্টা গড়িমসির পর ফটোসাংবাদিক প্রিয় হত্যার মামলা নিল পুলিশ, শেখ হাসিনাসহ আসামি ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 12:30 pm
Last modified: 21 August, 2024, 12:51 pm

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

১২ ঘণ্টা গড়িমসির পর ফটোসাংবাদিক প্রিয় হত্যার মামলা নিল পুলিশ, শেখ হাসিনাসহ আসামি ৭

মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল-আসাদ, নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 12:30 pm
Last modified: 21 August, 2024, 12:51 pm
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ ঘন্টা গড়িমসির পর কোটা সংস্কার আন্দোলন চলাকালে ফটোসাংবাদিক তাহির জামান (প্রিয়) হত্যার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার পর রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন তাহির জামানের মা সামসি আরা জামান।

মামলা নেওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি বলেন, "রাত ১২ টার একটি হত্যা মামলা রজু করা হয়েছে। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।"

মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল-আসাদ, নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।

জানা যায়, ছেলে হত্যার ঘটনায় মামলা দায়েরের জন্য গতকাল বেলা সোয়া ১১টার দিকে নিউমার্কেট থানায় যান সামসি আরা জামান। কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক ছাত্র-জনতা থানার সামনে অবস্থান নেন।

পরে দশটার দিকে থানায় আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার। তিনি ছাত্র-জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ সময় ছাত্র-জনতার পক্ষে সাতমসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বলেন, "মামলা না নেওয়ার জন্য ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম দায়ী। থানায় আসার পর থেকেই তিনি (রেফাতুল ইসলাম) মামলা না নেওয়ার জন্য নানা টালবাহানা করেছেন। এমনকি বিভিন্নজনকে দিয়ে ফোন করে নানাভাবে হুমকিও দিয়েছেন। মামলা যাতে রুজু না করা যায়, এ জন্য তিনি এই থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শককেও (তদন্ত) কৌশলে থানা থেকে অন্যত্র সরিয়েছেন।"

পরে ডিএমপির যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার তখন উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে বলেন, "থানায় মামলা রুজুর জন্য যে পুলিশ কর্মকর্তা প্রয়োজন, তা এখন এই মুহূর্তে নেই। মামলা অবশ্যই রুজু করা হবে।" পাশাপাশি সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

রাত ১১টার দিকে সামসি আরা সাংবাদিকদের বলেন, "বেলা সোয়া ১১টা থেকে থানায় এসে বসে আছি। তারা শুরু থেকেই মামলা না নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছে। নানা কথা বলে আমাদের সকাল থেকে হয়রানি করা হয়েছে। এখন এসে বলছে, থানায় মামলা নেওয়ার জন্য কোনো কর্মকর্তা নেই।"

কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট ডট লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট ছিলেন। 

Related Topics

টপ নিউজ

সাংবাদিক হত্যা / ফটোসাংবাদিক / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net