Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এত শিক্ষার্থীর মৃত্যুর মাঝেও ছেলেকে আন্দোলনে যেতে দিয়েছিলেন ফাতেমা

বাংলাদেশ

জহির রায়হান
21 August, 2024, 10:15 am
Last modified: 21 August, 2024, 10:20 am

Related News

  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ

এত শিক্ষার্থীর মৃত্যুর মাঝেও ছেলেকে আন্দোলনে যেতে দিয়েছিলেন ফাতেমা

২২ বছর বয়সী সাগর হোসেন মোহম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে তিনি রাজধানীর মোহম্মদপুরে গুলিবিদ্ধ হন।
জহির রায়হান
21 August, 2024, 10:15 am
Last modified: 21 August, 2024, 10:20 am
বোনের সাথে সাগর হোসেন। ছবি: জহির রায়হান

যেভাবে একজন সাহসী মা তার ছেলেকে যুদ্ধে পাঠায়, তেমনি ১৯ জুলাই ফাতেমা বেগম তার ছেলেকে অন্য সঙ্গীদের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছিলেন।

ফাতেমা বেগম স্মরণ করে বলেন, "সাগর যখন আন্দোলনে যাচ্ছিল তখন আমি যেতে বাধা দেইনি। মনে হলো, যখন এত শিক্ষার্থী মারা গেছে তখন আমার ছেলেকে ঘরে আটকে রেখে লাভ নেই।"

২২ বছর বয়সী সাগর হোসেন মোহম্মদপুর কেন্দ্রীয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ১৯ জুলাই (শুক্রবার) কোটা সংস্কার আন্দোলনে গিয়ে রাজধানীর মোহম্মদপুরে গুলিবিদ্ধ হন। দুটি বুলেট তার শরীরে আঘাত হানে।

গুলি তার তলপেটের বাম পাশে লেগে পেছন দিয়ে বেরিয়ে যায়। গুলিতে সাগরের পায়ের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সাগরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তার মুখে অক্সিজেন মাস্ক পরানো ছিল।

ফাতেমা টিবিএসকে বলেন, "আমার কোন অনুশোচনা নেই। আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে সাগর বেঁচে গেছে।"

তিনি বলেন, "কোটা আন্দোলনে রংপুরে নিহত হওয়া আবু সাইদের মায়ের কান্না দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে. আন্দোলনে সময় আবু সাঈদ যে কথা বলেছিল সেগুলোর ভিডিও দেখেছি। মনে হলো এত লোক মারা গেছে, এত শিক্ষার্থী মারা গেছে, আমার ছেলেকে ঘরে আটকে রেখে লাভ কি।"

সাগরের বন্ধু আবু রায়হান সেদিনের কথা স্মরণ করে বলেন, "আমরা ৮ থেকে ১০ জন বন্ধু দল বেধে মোহম্মদপুর এলাকায় বের হই। মোহম্মদপুর নুরজাহান রোডে বিকেল ৪টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে, গুলি সাগরের গায়ে লাগে।"

সেদিন ঢাকা ব্যাপক সংঘর্ষের কারণে অচল হয়ে গিয়েছিল। কোটার সংস্কার আন্দোলনকারীরা তাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। রাতে কারফিউ জারি করা হয়, সেনা মোতায়েন করা হয় এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

পরিবারের সঙ্গে রাজধানীর মোহম্মদপুরে একটি টিন সেটের বাসা ভাড়ায় থাকেন সাগর। টানাপোড়েনের সংসারে নিজের পড়ার খরচ চালানো ও পরিবারকে অর্থিকভাবে সহায়তা করতে খাবার ডেলিভারির কাজ করতেন তিনি।

ফাতেমা বেগম বলেন, ৮ হাজার টাকা ভাড়ায় মোহম্মদপুর শেখেরটেক এলাকায় একটি টিনসেট বাড়ির দুই রুমে পরিবার নিয়ে থাকেন তিনি। সবার বড় সাগরের দুজন ছোট বোন আছে।

তাদের বাবা পেশায় একজন ড্রাইভার। তিনি মাসে ১৮ হাজার টাকা উপার্জন করেন, যা পরিবারের খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই সাগর পড়াশোনার পাশাপাশি কাজ করতেন।

সরকার গত ছয়দিন ধরে হাসপাতালের সব খরচসহ ওষুধের খরচ বহন করায় ফাতেমা বেগম কৃতজ্ঞ।

তবে নতুন সরকার সাহায্য শুরু করার আগে সাগরের পরিবারের তার চিকিৎসার পেছনে ইতোমধ্যেই ১.৫ লাখ টাকা খরচ করে ফেলেছে, যার মধ্যে ১ লাখ টাকা ঋণ করা হয়েছে।

ফাতেমা সরকারের কাছে সাগরের সঠিক চিকিৎসার জন্য আরও সহায়তার আবেদন করেছেন। যদিও তার ভয় হয়, সাগর হয়তো পুরোপুরি সুস্থ হতে পারবে না।

তিনি সাগরের সুস্থ হওয়ার পর আর্থিক সহায়তা এবং একটি চাকরির আবেদনও করেছেন।

ডাক্তার জানিয়েছেন, সাগরের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে, সম্ভবত তিন বছর পর্যন্ত। ইতোমধ্যে তার তিনটি অস্ত্রোপচার হয়েছে এবং আগামী সপ্তাহে আরও একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে।

ফাতেমাকে সাগর বলেছিলেন, "আমি পড়াশোনা শেষ করে চাকরি পেলেই নিশ্চিত করব, আমার দুই বোনের লেখাপড়া যাতে শেষ হয়।"

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / গুলিবিদ্ধ / মোহাম্মদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net