Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
হত্যামামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 07:25 pm
Last modified: 19 August, 2024, 10:11 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২

হত্যামামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 
টিবিএস রিপোর্ট
19 August, 2024, 07:25 pm
Last modified: 19 August, 2024, 10:11 pm
ছবি- ইউএনবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যামামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।  

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।'

ডিবির এক উপ-কমিশনার নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেটি এখনই বলা যাচ্ছে না। উনাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।' 

২০০৮ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে জয়লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আওয়ামী লীগ সরকারের এরপরের দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। চলতি বছরের ৭ জানুয়ারি পুনর্নির্বাচিত হলে তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

এর আগে গত ১৫ আগস্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলার ঘটনায় দীপু মনি ও তার ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে মামলা হয়। এছাড়া মামলায় জ্ঞাত ৫১০ ও অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম জানান, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদারের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

হামলার সময় চিকিৎসার জন্য বিদেশে থাকা শেখ ফরিদ আহমেদ মানিক দাবি করেন, হামলাকারীরা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক প্রতিশোধ নিতে এ হামলা করেছে।

গত ১৮ জুলাই সন্ধ্যায় ১০০০-১২০০ জনের একটি সশস্ত্র দল জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত মানিকের 'মনিরা ভবন' ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। আসামিদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা রয়েছেন।

ওসি বলেন, নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে আইনি প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

দীপু মনি / সাবেক শিক্ষামন্ত্রী / আটক / ডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net