Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
শূন্যপদে লোক নিয়োগে তাড়াহুড়া করবেন না: সমাজ কল্যাণ উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
18 August, 2024, 08:45 pm
Last modified: 20 August, 2024, 01:21 pm

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর

শূন্যপদে লোক নিয়োগে তাড়াহুড়া করবেন না: সমাজ কল্যাণ উপদেষ্টা

রাষ্ট্র, সংবিধান, মন্ত্রণালয়ের বিধি-বিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, ‘এখান থেকে শুরু করতে চাই, দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। উচ্ছৃঙ্খলতার শৃঙ্খল ভেঙে শৃঙ্খল হতে হবে।’
বাসস
18 August, 2024, 08:45 pm
Last modified: 20 August, 2024, 01:21 pm
ছবি: বাসস

সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের বিষয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুষ্ঠভাবে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করতে হবে। একই দপ্তরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়, সেক্ষেত্রে বিধিমতে ব্যবস্থা নিতে হবে।

আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, 'শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। পাশাপাশি শুধু নিজের কথা নয়, মন্ত্রণালয়ের কথাও ভাবতে হবে, কাজ করতে হবে।'

তিনি বলেন, 'মেধার ভিত্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত হবে। মেধাকে আমরা পুঁজি করব। সবাই মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।'

তিনি আরও বলেন, 'সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব।'

রাষ্ট্র, সংবিধান, মন্ত্রণালয়ের বিধি-বিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, 'এখান থেকে শুরু করতে চাই, দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। উচ্ছৃঙ্খলতার শৃঙ্খল ভেঙে শৃঙ্খল হতে হবে।'

সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, 'কোনো দলীয়করণ চলবে না। আমরা কোনো দলের জন্য কাজ করতে আসিনি। আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি।'

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহারিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

নিয়োগ / রাষ্ট্র / উপদেষ্টা / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net