Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, তীব্র যানজটে ভোগান্তিতে ঢাকাবাসী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2024, 12:00 pm
Last modified: 18 August, 2024, 12:09 pm

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, তীব্র যানজটে ভোগান্তিতে ঢাকাবাসী

ট্রাফিক ডিভিশন সূত্রে জানা যায়, উত্তরা, মহাখালী, তেঁজগাও, মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর এলাকায় যান চলাচলে ধীরগতি রয়েছে। এছাড়া বাড্ডার নতুন বাজারের পর থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্তও যানজট রয়েছে। 
টিবিএস রিপোর্ট
18 August, 2024, 12:00 pm
Last modified: 18 August, 2024, 12:09 pm
ছবি: টিবিএস

প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ পুরোদমে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। সেই সাথে ঢাকার রাস্তায় দেখা মিলেছে সেই চিরাচরিত যানজটের। 

আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকার অধিকাংশ রুটে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। শহরের বেশিরভাগ সড়কই গাড়ি, বাস, মোটরসাইকেল এবং সিএনজি-চালিত অটোরিকশাসহ যানবাহনে পূর্ণ ছিল। 

ট্রাফিক পুলিশ বলছে, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন স্থানে যানচলাচল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা ধীর গতি। 

ট্রাফিক ডিভিশন সূত্রে জানা যায়, উত্তরা, মহাখালী, তেঁজগাও, মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর এলাকায় যানচলাচলে ধীরগতি রয়েছে। এছাড়া বাড্ডার নতুন বাজারের পর থেকে যমুনার ফিউচার পার্ক পর্যন্তও যানজট রয়েছে। 

উত্তরার ডিবিশনের অতিরিক্ত উপ-কমিশনার কামারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সকাল থেকে ঢাকামুখী গাড়ির চাপ ছিল বেশি। ফলে এই এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। তবে সময়ের সাথে যান চলাচল একদম স্বাভাবিক হবে'। 

বাড্ডা জোনের এসি শুভ ঘোষ বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সকাল থেকে রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্য রাস্তা সংস্কারের কাজ চলছে। যার কারণে নতুন বাজারের পর থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত যানজট রয়েছে।' 

মতিঝিল জোনের এসি ইমতিয়াজ আহমেদ জানান, রাস্তায় গাড়ির তুলনায় রিকশা বেশি। কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর এবং মতিঝিলেও যানচলাচল কিছুটা এজন্য ধীরগতির।

বনানী থেকে প্রতিদিন ইস্কাটনে যাতায়াত করেন সাংবাদিক সাদিয়া রহমান। তিনি বলেন, 'সকাল সোয়া ৯টায় অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ইস্কাটনে আমার অফিসে পৌঁছাতে সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগলেও আজ সেখানে পৌঁছাতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। 

কিছু যাত্রীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং সরকারি-বেসরকারি অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রমের কারণে এমন যানজট দেখা দিয়েছে। 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও স্কুলগুলোতে উপস্থিতি ছিল কম।

আজ রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে খুলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ঢাকা / ঢাকায় যানজট / ট্রাফিক জ্যাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net