Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
মূদ্রাস্ফীতি রোধ ও আর্থিক খাতকে স্থিতিশীল করাকে অগ্রাধিকার দেবেন নতুন গভর্নর

বাংলাদেশ

ইউএনবি
14 August, 2024, 01:30 pm
Last modified: 14 August, 2024, 01:44 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মূদ্রাস্ফীতি রোধ ও আর্থিক খাতকে স্থিতিশীল করাকে অগ্রাধিকার দেবেন নতুন গভর্নর

গত ১৩ বছরের মধ্যে এ জুলাইয়ে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ১১.৬৬ হওয়া সত্ত্বেও  কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রশাসন এটি নিয়ন্ত্রণে মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন গভর্নর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের জন্য শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন তিনি।
ইউএনবি
14 August, 2024, 01:30 pm
Last modified: 14 August, 2024, 01:44 pm
ড. আহসান এইচ মনসুর। ছবি: ইউএনবি।

মুদ্রাস্ফীতি রোধ ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার রাতে তিনি সংবাদ সংস্থা ইউএনবিকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।  
ড. মনসুর ইউএনবিকে বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও এর ভিত্তিকে শক্ত করতে আর্থিক খাতের সব স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করবেন তিনি।

গত ১৩ বছরের মধ্যে এ জুলাইয়ে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ১১.৬৬ হওয়া সত্ত্বেও  কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রশাসন এটি নিয়ন্ত্রণে মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন গভর্নর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের জন্য শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে, অর্থ সরবরাহ, বিনিময় হারের স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ- সবগুলোই গভর্নরের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

এছাড়া জীবনযাত্রার মান, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান অনেকটাই নির্ভর করে যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর।

ড. মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয় তড়িঘড়ি করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগে ৬৭ বছরের বয়সসীমা তুলে দেয়। উল্লেখ্য, অর্থনীতিবিদ মনসুরের বয়স এখন ৭২ বছর।
সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে তৎকালীন গভর্নর ফজলে কবিরকে পুনর্নিয়োগ দিতে বয়সসীমার বিধান ৬৫ বছর থেকে ৬৭ বছর করা হয়েছিল।

ড. মনসুর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই বছরই তিনি অর্থনীতিতে উচ্চতর পড়াশোনার জন্য কানাডা যান। গ্র্যাজুয়েট ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিয়মিত অর্থনীতি কোর্স করান তিনি (১৯৭৮-৮১)।

ড. মনসুর ১৯৮১ সালে ইকোনমিস্ট প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন এবং তারপরে ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (সাধারণ ভারসাম্য বিশ্লেষণ) পিএইচডি অর্জন করেন।

আইএমএফের দীর্ঘ কর্মজীবনে ড. মনসুর মধ্যপ্রাচ্য, এশিয়ান, আফ্রিকান এবং মধ্য আমেরিকার দেশগুলোতে কাজ করেছেন। তিনি আইএমএফের গুরুত্বপূর্ণ ফাংশনাল বিভাগ (রাজস্ব বিষয়ক এবং নীতি পর্যালোচনা ও উন্নয়ন বিভাগ) এবং অঞ্চল বিভাগে (মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া ও এশিয়া বিভাগ) কাজ করেছেন।

এছাড়াও ১৯৯৮-০১ সাল পর্যন্ত পাকিস্তানে আইএমএফের সিনিয়র আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর আর্থিক উপদেষ্টা (১৯৮৯-৯১) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

গভর্নর / ড. আহসান এইচ মনসুর / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net