Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন চবি শিক্ষার্থীরা

বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
11 August, 2024, 04:45 pm
Last modified: 11 August, 2024, 04:56 pm

Related News

  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, নথিপত্র তালা দিয়ে উপাচার্য ঢাকায়

উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন চবি শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরসহ পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলেন শিক্ষার্থীরা। এ ঘোষণা দেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
11 August, 2024, 04:45 pm
Last modified: 11 August, 2024, 04:56 pm
চবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরসহ পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলেন শিক্ষার্থীরা। এ ঘোষণা দেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুর রহমান।

আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘোষণা দেন তিনি। 

সমন্বয়ক আব্দুর রহমান বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সাথে আপোষ করছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন। আমরা উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগ করেন নি। আমরা এই নির্লজ্জ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ে আর প্রবেশ করতে পারবেন না।"

চবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে তাদেরকে 'ভ তে ভিসি, তুই দালাল তুই দালাল,' 'হই হই রই রই, দালাল ভিসি গেলি কই?,'নির্লজ্জের গদিতে আগুন জালো একসাথে,' 'এক দফা এক দাবি, প্রশাসন তুই এখনি যাবি', ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

উল্লেখ্য, গতকাল চবিতে ৩ প্রভোস্টসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন। প্রক্টর ড. অহিদুল আলম সহ ১০ জন সহকারী প্রক্টর আজ পদত্যাগ করেছেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও আলাওল হলের প্রভোস্ট ড. সুজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট ড. আলী আরশাদ চৌধুরী এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শেখ সাদি পদত্যাগ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

চবি / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, নথিপত্র তালা দিয়ে উপাচার্য ঢাকায়

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net