Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা জানালেন সমন্বয়করা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:20 pm
Last modified: 18 August, 2024, 05:32 pm

Related News

  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল নিয়ে যা বলছে সরকার
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে যেতে হবে: আমীর খসরু

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা জানালেন সমন্বয়করা 

এর আগে এদিন তাদের পরবর্তী পদক্ষেপ তুলে ধরে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছিলেন, ‘রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, আমাদের শিক্ষক এবং ছাত্র-জনতা সমন্বয়ের মাধ্যমে (অন্তর্বর্তীকালীন) সরকার গঠনের রোডম্যাপ দেবেন, এরপর তা বাস্তবায়ন করা হবে।’
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:20 pm
Last modified: 18 August, 2024, 05:32 pm
গত ৯ জুলাই ঢাকায় এক সংবাদ সম্মেলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবি: মো. বেলাল হোসেন/ টিবিএস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে  অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

আজ সোমবার (৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম। তিনি বলেন, 'এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।' এসময় অন্যান্য প্রধান সমন্বয়করাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে এদিন তাদের পরবর্তী পদক্ষেপ তুলে ধরে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছিলেন, 'রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, আমাদের শিক্ষক এবং ছাত্র-জনতা সমন্বয়ের মাধ্যমে (অন্তর্বর্তীকালীন) সরকার গঠনের রোডম্যাপ দেবেন, এরপর তা বাস্তবায়ন করা হবে।'

তিনি আরও বলেন, '(এই সরকারে) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রধান অংশীজনদের প্রত্যাশার প্রতিফলন থাকবে।'

১৮: ৩২

দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে: ইন্ডিয়া টুডে

শেখ হাসিনাকে বহনকারী সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। বিমানটি ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হবে।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে এ দিন ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাসিনা ও তার বোন শেখ রেহানা।

তাদের বহনকারী বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ পর্যন্ত এটির গতিবিধির ওপর নজর রেখেছিল ভারতীয় বিমান বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো।

গাজিয়াবাদ ভারতের এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) অঞ্চলের অংশ। দিল্লির খুব কাছে অবস্থান হলেও কার্যত এটি উত্তর প্রদেশের অংশ।

এর আগে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছিল, শেখ হাসিনা শিগগিরই দিল্লিতে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তার ভারতে থাকার সম্ভাবনা কম। দিল্লি থেকে লন্ডনে উড়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শেখ হাসিনা তার বোনসহ বাংলাদেশের একটি সামরিক বিমানে উঠেছেন।

'এয়ারলাইন ট্র্যাকার ফ্লাইট রাডারের ফুটেজে দেখা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি লকহিড সি-১৩০জে হারকিউলিস বিমান ভারতের ওপর দিয়ে উড়ছে। বিমানটিকে ঝাড়খণ্ডের ওপর দিয়ে উড়তে দেখা গেছে,' বলা হয় এনডিটিভির প্রতিবেদনে।

ক্ষমতা থেকে পদত্যাগের পর শেখ হাসিনা আজ সোমবার বেলা আড়াইটার পর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাসহ ভারতের উদ্দেশে রওনা দেন।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের দিল্লিতে।

১৮: ২২

শিগগিরই ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান: আইএসপিআর

অতি শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে আজ বিকাল ৪টায় দেশের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার কথা জানান সেনাপ্রধান।

ঢাকা ক্যান্টনমেন্টে কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে।

তিনি জনসাধারণকে ধৈর্য ধরা ও সহযোগিতা করার আহ্বান জানান।

১৭: ৫৭

সংসদ ভবনে জনতার স্রোত, জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভবন ঢুকে পড়েন হাজারো জনতা। বেলা সাড়ে ৩টার পর শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সংসদ ভবনে কয়েক ঘণ্টা অবস্থান করে জনতার উচ্ছ্বাস, বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন এ প্রতিবেদক।

বেলা ৫টার দিকে দেখা যায়, জনতা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন জায়গা অবস্থান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

পাশাপাশি কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও ভাঙছেন। অনেকে চেয়ার-টেবিল থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন।

এ সময় উচ্ছৃঙ্খল অনেককে সংসদ ভবনের ভেতরের সুইমিং পুলে নেমে সাঁতার কাটতেও দেখা গেছে।

সব প্রবেশপথ বন্ধ থাকলেও বেলা সাড়ে ৫টার দিকে দেওয়াল বেয়ে বেয়ে মূল ভবনেও ঢুকতে দেখে গেছে অনেককে।

ওই ভবন থেকে কেউ কেউ কাগজপত্র ও অন্যান্য জিনিস বের করছেন। তবে গেট বন্ধ থাকায় বড় কোনো জিনিস বের করতে দেখা যায়নি।

গাছ, টিস্যু ও মাস্ক নিয়ে গেল জনতা

ধানমন্ডি ২৭ থেকে গণভবনের দিকে এগিয়ে সংসদ ভবনের প্রবেশপথ। চারিদিকে গাছঘেরা পথটিতে শুধু মানুষ আর মানুষ। রাস্তার পাশে সবুজঘেরা মাঠটিতে ঢুকছেন মানুষ।

কেউ ওখানকার গাছ তুলে নিয়ে বিজয় উল্লাস করছেন, আবার কেউ গাছ নিয়ে চলে যাচ্ছেন।

মিডিয়া সেন্টারের সামনে দেখা যায়, প্রবেশপথ ভেঙে মাঝবয়সি তরুণেরা মিডিয়া সেন্টারে প্রবেশ করেছেন। তিনতলা ভবনটিতে দলে দলে ঢুকছেন মানুষ।

ওই ভবনের সরু গেটটি মাড়িয়ে ভবনের ভেতরে থাকা টিস্যু, চায়ের কাপ, চা তৈরির ইলেকট্রিক কেটলি, চেয়ার-টেবিল, মাস্ক ও বই বের করে নিয়ে যেতে দেখা যায় অনেককে।

সুইমিং পুলে মানুষের ঢল

জাতীয় সংসদের মূল ভবনের মাঝখানে রয়েছে সুইমিং পুল। পুলে নামার প্রবেশপথে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। অপরিষ্কার পানিতে লাফিয়ে পড়ছেন জানতা। তারা সাঁতার কেটে বিজয়োল্লাস করছেন।

১৬: ৪৬

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।

১৬: ০৮

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে আগুন দেন আন্দোলনকারীরা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার / রূপরেখা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল নিয়ে যা বলছে সরকার
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে যেতে হবে: আমীর খসরু

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net