Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
বৈঠক করছেন সেনাপ্রধান, ঢাকার পথে লাখো মানুষ, জনতার উল্লাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 01:45 pm
Last modified: 05 August, 2024, 04:14 pm

Related News

  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • নতুন সরকারের শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
  • দীর্ঘদিন ধরে এমন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

বৈঠক করছেন সেনাপ্রধান, ঢাকার পথে লাখো মানুষ, জনতার উল্লাস

আইএসপিআর থেকে বলা হয়েছে, সেনাপ্রধানের বক্তব্য দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 01:45 pm
Last modified: 05 August, 2024, 04:14 pm
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার বিকাল ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।

আইএসপিআর থেকে বলা হয়েছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর পড়ুন লাইভ:

বেলা ২টা ৫৫ মিনিট

শাহবাগমুখো লাখো মানুষ

চানখাঁরপুল, শহীদ মিনার, সায়েন্সল্যাব, পল্টন ও প্রেসক্লাব, পরীবাগ ও পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সমবেত হয়েছে শাহবাগে। 

কারফিউকে উপেক্ষা করে রাজধানীর প্রবেশপথ টঙ্গী-উত্তরার দিক থেকেই লাখো আন্দোলনকারী ঢাকায় প্রবেশ করেছেন। তাদের সবার গন্তব্য শহবাগ।


বেলা ২টা ৪৫ মিনিট

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। এছাড়া এ বৈঠকে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।


বেলা ২টা ৩০ মিনিট

ঢাকার রাস্তায় মানুষের উল্লাস

এদিকে রাস্তায় ঢাকার নেমেছেন হাজারো মানুষ। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষকে উল্লাস করতে দেখা গেছে। শাহবাগে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। এছাড়া সকাল থেকে আফতাবনগর এলাকায় অবস্থান নেন কয়েক হাজার শিক্ষার্থী।


বেলা ২টা ১০ মিনিট

টঙ্গী-উত্তরা থেকে লাখো আন্দোলনকারী প্রবেশ করছে ঢাকায়

টঙ্গী-উত্তরার দিক থেকে লাখ লাখ আন্দোলনকারী ঢাকায় প্রবেশ করছে। সরকার পতনের বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা শাহবাগের দিকে যাচ্ছেন।


বেলা ২টা

চানখাঁরপুল মোড় বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

সকাল ১১টার দিকে রাজধানীর চানখাঁরপুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছিলেন অনেক আন্দোলনকারী। এ সময় চানখাঁরপুল মোড়ে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে সরিয়ে দেয়।

এরপর কয়েক দফায় বেলা ২টা পর্যন্ত চানখাঁপুলে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল মেরেছে।


বেলা ১টা ৪৫ মিনিট

সায়েন্স ল্যাবে আন্দোলনকারী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বেলা পৌনে ১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

Related Topics

টপ নিউজ

বক্তব্য / সেনাপ্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • নতুন সরকারের শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
  • দীর্ঘদিন ধরে এমন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net