Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সময়ের আগেই বন্ধ হয়েছে ব্যাংকের অনেক শাখা, টাকা তোলার চাপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:00 am
Last modified: 18 August, 2024, 05:46 pm

Related News

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে ব্যাংক
  • ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা
  • দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা

সময়ের আগেই বন্ধ হয়েছে ব্যাংকের অনেক শাখা, টাকা তোলার চাপ

আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, চালু থাকবে এটিএম ও ডিজিটাল ব্যাংকিং
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:00 am
Last modified: 18 August, 2024, 05:46 pm

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই ব্যাংকের অনেক শাখা বন্ধ করে দিতে হয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার কারণে আজ সোমবার (৫ আগস্ট) থেকে আগামী বুধবার পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, "আমাদের ব্যাংকসহ বেশিরভাগ ব্যাংকেই গ্রাহকদের টাকা তোলার চাপ ছিল। পরিস্থিতির কারণে রোববার ব্যাংকের ব্রাঞ্চগুলোতে গ্রাহকদের যাওয়া-আসা কম ছিল। যারাই আসছিলেন, তারা মূলত টাকা তুলতেই ব্যাংকে এসেছিলেন। আমরা গ্রাহকদের বোঝানোর চেষ্টা করলেও গ্রাহকদের ধারণাই ছিল আগামী কয়েকদিন হয়তো তারা টাকা তুলতে পারবেন না।"

"তবে আমাদের নগদ টাকার কোনো সংকট নেই। গ্রাহকদের চাহিদামতো টাকা আমরা দিতে পেরেছি," বলেন তিনি। 

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ব্যাংকই তাদের সবগুলো শাখা খোলেনি। একইসঙ্গে, ব্যাংক কর্মকর্তাদের অনেককেই হোম অফিস করতে বলা হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের ব্রাঞ্চগুলোকে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল যে, যেকোনো ধরনের নিরাপত্তাহীনতা বোধ করলে যেন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় আমরা অনেক ব্রাঞ্চ সময়ের আগেই বন্ধ করে দিয়েছি। কোনো কোনো ব্রাঞ্চ দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে বন্ধ করা হয়েছে।"

তবে, যেসব জায়গার অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল, সেগুলো বিকেল ৪টার দিকে বন্ধ হয়েছে বলে জানান তিনি।

সাধারণ ছুটি ঘোষণার কারণে তিনদিন ব্যাংক বন্ধ থাকলেও এটিএম, ডিজিটাল ব্যাংকিং এর সার্ভিসগুলো চালু থাকবে বলে জানা গেছে। ফলে ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকেরা ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন।

সাধারণ ছুটির সময়ে এটিএম সার্ভিস কীভাবে পরিচালনা করা হবে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, "আমাদের হাতে পর্যাপ্ত ক্যাশ আছে। তবে কারফিউ এর সময়ে এটিএম বুথগুলো

রিফিল করার ক্ষেত্রে শুধু ব্রাঞ্চের নিচে থাকা বুথগুলোতেই রিফিল করা সম্ভব হয়। দূরের বুথগুলোতে টাকা পরিবহন করা কঠিন হয়ে পড়ে। কারণ এখানে টাকার নিরাপত্তা ছাড়াও ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের ভাবতে হয়। তবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো।"

Related Topics

টপ নিউজ

ব্যাংক বন্ধ / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে ব্যাংক
  • ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা
  • দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net