Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2025, 04:05 pm
Last modified: 26 March, 2025, 04:10 pm

Related News

  • সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক

ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা

পরিস্থিতি উত্তরণে ডিপো সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাকের গভর্নরকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
টিবিএস রিপোর্ট
26 March, 2025, 04:05 pm
Last modified: 26 March, 2025, 04:10 pm
সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। ফাইল ছবি/সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটির সাথে তাল মিলিয়ে ৯ দিন ব্যাংক বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন জ্বালানি তেলের পরিবেশকরা। পরিস্থিতি উত্তরণে ডিপো সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাকের গভর্নরকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এদিকে, ডিপো থেকে তেল উত্তোলনের সুবিধার্থে ২৯ মার্চ, ৩ ও ৫ এপ্রিল সংশ্লিষ্ট এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি।

জ্বালানি বিভাগের চিঠিতে বলা হয়েছে, 'জ্বালানি তেল সরবরাহ অগ্রাধিকার বিবেচনায় ডিলারদের জ্বালানি তেল কেনা ও ভোক্তা পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখতে ঈদুল ফিতরের ছুটির মধ্যে ডিপো সংশ্লিষ্ট এলাকায় ৩০ মার্চ ও ৩ এপ্রিল ব্যাংক শাখা খোলা রাখা প্রয়োজন। এজন্য জ্বালানি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছে।'

সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালককে চিঠি দিয়ে খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, চাঁদপুর, রাজশাহী ও সিরাজগঞ্জের কয়েকটি ব্যাংক শাখা খোলা রাখার আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, 'বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ওই তিনদিন ডিপো খোলা রেখেছে, যাতে ঈদযাত্রায় পরিবহনগুলো প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারে। পাশাপাশি, জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখাও এর উদ্দেশ্য।'

তিনি আরও বলেন, 'কিন্তু ওইদিনগুলোতে ব্যাংক খোলা নেই। নগদ টাকায় জ্বালানি তেল সংগ্রহ করা সম্ভব না। এজন্য পে-অর্ডার লাগে। ব্যাংক খোলা না থাকলে পে-অর্ডার সংগ্রহ করা যাবে না। ফলে জ্বালানি তেলও সংগ্রহ করা সম্ভব হবে না। এ অবস্থায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ডিপো সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি।'

এক পাম্প মালিক বলেন, 'টানা নয়দিন সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ১১ দিনের ছুটি পড়ছে। পাম্পগুলোর দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থা বা অনুমোদন নেই। ফলে বন্ধের মধ্যে ডিপো থেকে তেল সংগ্রহ করতেই হবে। কিন্তু ব্যাংক বন্ধ থাকলে সেটি সম্ভব নয়।'

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

শিল্পঘন এলাকায় ২৮ ও ২৯ মার্চ কিছু ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধার্থে এ দুদিন ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফশিলি ব্যাংকের সব শাখা ও উপ-শাখা এদিন বন্ধ থাকবে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক বন্ধ / জ্বালানি তেলের পরিবেশক / জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net