Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ছবিতে বিক্ষোভের ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2024, 03:15 pm
Last modified: 02 August, 2024, 03:56 pm

Related News

  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • স্বাধীনতা একবারই এসেছে, ২৪-এর আন্দোলনের সঙ্গে সমান করলে তা হবে বড় বিপর্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ছবিতে বিক্ষোভের ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে আজ (২ আগস্ট) উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।
টিবিএস রিপোর্ট
02 August, 2024, 03:15 pm
Last modified: 02 August, 2024, 03:56 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতা ও সংঘর্ষে হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে আজ (২ আগস্ট) উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।

শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানে সাড়া দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শত শত মানুষ

কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে আজ শাহবাগে জড়ো হয়েছেন শত শত মানুষ। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অভিমুখে মিছিল করেন।

ছবি: টিবিএস

বৃষ্টির মধ্যেই রাজধানীর উত্তরা ও আফতাবনগরে শিক্ষার্থীদের মিছিল

আজ (২ আগস্ট) বৃষ্টির মধ্যেই রাজধানীর উত্তরা ও আফতাবনগরে সকালে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

রাজউক শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আশরাফুল আলম

আজ শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীদের অনেকেই পরনে স্কুলের ইউনিফর্ম ছিল।

বৃষ্টিতে ভিজেই মিছিল করে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : আশরাফুল আলম

এছাড়া সকাল সাড়ে ১১টার পরে আফতাবনগরে মিছিল বের করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ পেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে সমাবেশ করেন তারা।

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন। ছবি: নুরুল আমিন

বৃষ্টির মধ্যেই নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সমাবেশ

ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির আবাহনী মাঠের সামনে সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়।

ছবি: টিবিএস

শিল্পী ও থিয়েটার কর্মী ছাড়াও লেখক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ ও অভিভাবকগণ মিলে বৃষ্টি উপেক্ষা করে এই সমাবেশে যোগ দেন। 

ছবি: টিবিএস

ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠি

ছাত্র হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠি। সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন।

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। ছবি: সৈয়দ জাকির হোসেন

সমাবেশ চলাকালে বক্তারা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে উপেক্ষা করে সহিংসতার উপযোগী পরিবেশ সৃষ্টির অভিযোগ তোলেন। তারা বলেন, ছাত্র ও নাগরিক হত্যার দায় সরকারকেই নিতে হবে।

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। ছবি: সৈয়দ জাকির হোসেন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গায়েবানা জানাযা ও গণমিছিল

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গায়েবানা জানাযা ও গণমিছিল করেছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছবি: টিবিএস

শিক্ষার্থীরা নর্থ সাউথের ২ নং গেইট থেকে মিছিল নিয়ে বসুন্ধরা বি ব্লক হয়ে, এআইইউবি প্রদক্ষিণ করে আবার ২ নং গেইটে এসে শেষ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেয়াল লিখন। ছবি: টিবিএস

এর আগে ২ নং গেইটে গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে এসময় বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক একাত্মতা পোষণ করে গণমিছিলে অংশগ্রহণ করেন।

ছবি: টিবিএস

Related Topics

টপ নিউজ

আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / ফটো ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • স্বাধীনতা একবারই এসেছে, ২৪-এর আন্দোলনের সঙ্গে সমান করলে তা হবে বড় বিপর্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net