Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
একটি প্রতিবাদের আলোকচিত্র থেকে ওয়াহিদউদ্দিন মাহমুদের আলোচিত স্কেচ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 09:15 pm
Last modified: 08 August, 2024, 06:08 pm

Related News

  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • অ্যালগরিদমের যুগে গজল: সোশ্যাল মিডিয়ায় ফারসি কবিতার পুনর্জন্ম
  • টিটিই বরখাস্তসহ ৪ দাবি পূরণের আশ্বাস: ৯ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ প্রত্যাহার
  • সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ 

একটি প্রতিবাদের আলোকচিত্র থেকে ওয়াহিদউদ্দিন মাহমুদের আলোচিত স্কেচ

স্কেচটি দেখে ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে হওয়া বিক্ষোভে ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা মনে পড়েছে বলে মন্তব্যের ঘরে জানিয়েছেন শামসুল খান নামক একজন ব্যবহারকারী।
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 09:15 pm
Last modified: 08 August, 2024, 06:08 pm
এ স্কেচটি এঁকেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমদু। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বর্তমানে দেশের অনেক স্থানে পুলিশ শিক্ষার্থীদের যত্রতত্র গ্রেপ্তার বা আটক করছে। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন আটক হওয়া তাদের সহপাঠীকে ছাড়িয়ে নিতে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও তাদের শিক্ষার্থীদের পুলিশের হাতে আটক হওয়া রোধ করতে রাস্তায় নেমেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পুলিশের কাছ থেকে এক শিক্ষার্থীকে ছাড়ানোর সময় হাতে আঘাতও পান।

শিক্ষার্থীদের আটকের এসব ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেরকমই একটি ছবিকে স্কেচ হিসেবে এঁকেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মূল ছবিতে একটি পুলিশ ভ্যানের সামনে এক তরুণীকে দৃপ্ত ও সাহসী ভঙ্গিতে দাঁড়িয়ে বাধা দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট অনুযায়ী, ওই তরুণী তার ভাইকে পুলিশের নিয়ে যাওয়া ঠেকাতে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ ছবিকেই সাদা-কালো রংয়ের স্কেচ তৈরি করে ফেসবুকে তার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

এরপর আলোচনায় এসেছে স্কেচটি। বৃহস্পতিবার (১ আগস্ট) এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত স্কেচটিতে তিন হাজারের বেশি মানুষ 'রিয়্যাকশন' দেখিয়েছেন। ২৪৫টি মন্তব্য করা হয়েছে ছবির নিচে। আর সাড়ে ৫০০ বারের বেশি শেয়ার হয়েছে স্কেচটি।

মূল ছবিটি।

স্কেচটি দেখে ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে হওয়া বিক্ষোভে ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা মনে পড়েছে বলে মন্তব্যের ঘরে জানিয়েছেন শামসুল খান নামক একজন ব্যবহারকারী।

'অসাধারণ! সাহসী মেয়েটার প্রতিরোধের এ ছবিটা আমাকে অনেক বছর আগে তিয়েনআনমেন স্কয়ারে ট্যাংকের সামনে দাঁড়ানো সে ছাত্রটার কথা মনে করিয়ে দিলো,' লেখেন তিনি।

মন্তব্যের উত্তরে ওয়াহিদউদ্দিন জানান, বাংলাদেশের আন্দোলনের এ প্রতিবাদকারী মেয়েটির ছবি দেখে তারও একই কথা মনে হয়েছিল।

চিত্রকর্ম হিসেবে স্কেচের প্রশংসার পাশাপাশি অনেক ব্যবহারকারী চলমান আন্দোলনে এ বুদ্ধিজীবীর এভাবে 'সংহতি' জানানোকে স্বাগত জানিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, 'স্যার, রাস্তায় আসুন। দেখবেন আপনার বয়স অনেক কমে গেছে! আত্মা ভরে যাবে!'

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ শতাধিক মানুষ নিহত ও অসংখ্য আহত হয়েছেন।

২৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ওই দিন পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১৫০ জন। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ সংখ্যা ২০০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদের লেখা কলাম পড়ুন এ লিংক থেকে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ। স্কেচ: টিবিএস

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / স্কেচ / প্রতিবাদ / আন্দোলন / ওয়াহিদউদ্দিন মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • অ্যালগরিদমের যুগে গজল: সোশ্যাল মিডিয়ায় ফারসি কবিতার পুনর্জন্ম
  • টিটিই বরখাস্তসহ ৪ দাবি পূরণের আশ্বাস: ৯ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ প্রত্যাহার
  • সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ 

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net