Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ছোটভাই বলেছিল নাস্তা আনতে, লাশ হয়ে ফিরল বড়ভাই

বাংলাদেশ

সাবিত আল হাসান
29 July, 2024, 07:10 pm
Last modified: 01 August, 2024, 01:52 pm

Related News

  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১
  • চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ

ছোটভাই বলেছিল নাস্তা আনতে, লাশ হয়ে ফিরল বড়ভাই

আরাফাত হোসেন আকাশ (১৬) বাবার সাথে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ফলের ব্যবসা করত। এক সপ্তাহ আগে ছোট ভাইকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে। সকালে ছোটভাইয়ের নাস্তার আবদার মেটাতে বাসা থেকে বের হয় আকাশ। ফিরেছে লাশ হয়ে। কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালে শরীরে দুটি গুলিবিদ্ধ হয়ে যায় এ কিশোর। 
সাবিত আল হাসান
29 July, 2024, 07:10 pm
Last modified: 01 August, 2024, 01:52 pm
আরাফাত হোসেন আকাশ (১৬)। ছবি: সংগৃহীত

আরাফাত হোসেন আকাশ (১৬) বাবার সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ফলের ব্যবসা করতেন। এক সপ্তাহ আগে ছোট ভাইকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে। সকালে ছোটভাইয়ের নাস্তার আবদার মেটাতে বাসা থেকে বের হয় আকাশ। ফিরেছে লাশ হয়ে। কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালে শরীরে দুটি গুলিবিদ্ধ হয়ে যায় এ কিশোর। 

নিহত আকাশ নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ওয়াসিতপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এসএসসি পরীক্ষা দেয়া হয়নি। ১০ হাজার টাকা দিলে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে– স্কুলের এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে বাবার সাথে ফলের ব্যবসা শুরু করেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে আকাশ সবার বড়। পরিবারের ভাষ্য, ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকার খানকা মসজিদের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আকাশ। দুটি গুলি তার বাম উরু ও মূত্রথলিতে বিদ্ধ হয়। কয়েক হাসপাতাল ঘুরে ঢামেক নেয়ার পথে মারা যায় সে।

সোমবার (২৯ জুলাই) কথা হয় নিহতের চাচাতো ভাই পাভেলের সাথে। যার সাথে অনেক গ্রামেগঞ্জে ঘুরে বেড়িয়েছে সে। খেলাধুলা, আড্ডার সঙ্গী তারা দুজন। সেই ভাইকে হারিয়ে পাভেল বিস্মিত। রাজনীতি না জানা, রাজনীতি না বোঝা– আকাশের এমন পরিণতি মেনে নিতে পারছেন না গ্রামের কেউ।

ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে যাওয়া আকরাম হোসেন রীতিমত প্রলাপ বকছেন। প্রথম ছেলেকে নিয়ে যত স্বপ্ন দেখেছেন– তা যেন চোখের সামনেই ধূলিসাৎ হয়ে গেলো তার। গ্রাম থেকে শহরে নিয়ে এসে নিজের কাছে রেখেছিলেন। ষোল বছরের কিশোরকে মায়ের আঁচল থেকে নিয়ে এসে– নিরাপদ রাখতে না পারার শোকে, চিৎকার করে কেঁদে উঠছেন বার বার।

আকাশ সেদিন বাবার সাথে গোডাউনে ছিল। বেলা ১০টা থেকেই ছোট ভাই আদনান (৬) বায়না করে নাস্তার জন্য। মহাসড়কে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গলি থেকে আন্দোলনকারীরা উঠে আসলেও– সুবিধা করতে পারছিল না। পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয়ে আসে, মহাসড়ক তখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। ১১টার দিকে নাস্তার জন্য গোডাউন থেকে বেরিয়ে গলি ধরে খানকা মসজিদের সামনে যেতেই ফের মুহুর্মুহু গুলি। দুটি গুলিবিদ্ধ হয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পরে আকাশ।

পরে তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো একটিভ হাসপাতালে নেয়া হলে– চিকিৎসকরা জানান, উরু এবং মূত্রথলিতে গুলি লেগেছে আকাশের। রেফার করে দেয় ঢাকা মেডিকেলে। পথিমধ্যেই মারা যায় আকাশ। রাতেই তার লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয় পারিবারিক গোরস্থানে।

পাভেল টিবিএসকে বলেন, 'আকাশের মৃত্যুতে আমার চাচা-চাচি অসুস্থ হয়ে পড়ছে। ও খুব ভালো ছেলে ছিল। এলাকায় কারও সাথে মারামারি করছে এমন রেকর্ড নাই। আমি আর আকাশ কাছাকাছি বয়সের। আমরা দুই ভাই এভাবে বিচ্ছিন্ন হয়ে যাব– কল্পনাতেও ভাবি নাই। আকাশ তো কোন রাজনীতি করতো না। কোন আন্দোলনেও যায় নাই। তাহলে মরতে হইলো কেন? কোনও অপরাধ না কইরাও– মরতে হইলো আমার ভাইটারে।'

Related Topics

টপ নিউজ

গুলিতে নিহত / কোটা সংস্কার আন্দোলন / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১
  • চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net