Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
'যাচ্ছি বাবা’— বলে চিরতরেই চলে গেল ফাহমিন

বাংলাদেশ

বুলবুল হাবিব
29 July, 2024, 03:20 pm
Last modified: 01 August, 2024, 01:53 pm

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

'যাচ্ছি বাবা’— বলে চিরতরেই চলে গেল ফাহমিন

শেখ ফাহমিন জাফর গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন
বুলবুল হাবিব
29 July, 2024, 03:20 pm
Last modified: 01 August, 2024, 01:53 pm
ছবি: টিবিএস

"'যাচ্ছি বাবা', বলে চিরতরেই চলে গেল; সে আর কখনও ফিরে আসবে না আমাদের কাছে," কথাগুলো আবেগাপ্লুত হয়ে বলছিলেন শেখ ফাহমিন জাফরের বাবা শেখ আবু জাফর।

শেখ ফাহমিন জাফর গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই উত্তরার আজমপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

নিহত হওয়ার আগে, সকাল সাড়ে ১০টার দিকে ফাহমিন তার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। আবু জাফর ছেলেকে ফোনে বলেছিলেন, "বাবা, তুমি এখন বাইরে কেন, বাসায় যাও বাবা।" উত্তরে ফাহমিন বলেছিলেন, "যাচ্ছি বাবা"। কিন্তু এটাই যে তার শেষ যাওয়া হবে, তা বুঝে উঠতে পারেননি শেখ আবু জাফর। ছেলের সঙ্গে এটিই ছিল তার শেষ কথা।

রোববার বিকেলে শেখ আবু জাফর মুঠোফোনে কথাগুলো বলছিলেন এই প্রতিবেদককে। শেখ আবু জাফর বর্তমানে থাকেন রাজশাহী নগরীর বোসপাড়া এলাকায়। তিনি রাজশাহীতে একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরিরত। তার তিন ছেলের মধ্যে শেখ ফাহমিন জাফর ছিলেন সবার ছোট।

ফাহমিন রাজশাহীর অন্যতম স্কুল রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে টঙ্গী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন। গত ১১ জুলাই তার প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাবা আবু জাফর আরও  জানান, "ঢাকার দক্ষিণখান এলাকায় তার মাকে সাথে নিয়ে মামার বাড়িতে থাকতো ফাহমিন। ছেলেকে পড়ালেখা করানোর জন্যই মা কাজী লুলুল মাকমিন রাজশাহী ছেড়ে ঢাকার দক্ষিণখানে তার ভাইয়ের বাড়িতে থাকা শুরু করেছিলেন। ওই বাসা থেকেই ফাহমিন কলেজে যাতায়াত করতো।"

বাবা আরও জানান, "ফাহমিনের বড় হয়ে প্রকৌশলী হওয়ার ইচ্ছা ছিল। তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।"

১৮ জুলাই দুপুরের দিকে গুলিবিদ্ধ ফাহমিনকে একটি মার্কেটের সিঁড়ি থেকে উদ্ধার করে তার বন্ধুরা উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। ডান হাতের পেছনে পিঠের কাছে ছররা গুলিতে মৃত্যু হয় শেখ ফাহমিন জাফরের। ঢাকা থেকে লাশ আসলে পরদিন নওগাঁর আত্রাইয়ের তারাটিয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাকমিন সন্তানের শোকে ভেঙে পড়েছেন। বিশ্বাস করতে পারছেন না তার আদরের সন্তান আর বেঁচে নেই।

মা কাজী লুলুল মাকমিন বলেন, "ফাহমিন কোলঘেঁষা সন্তান ছিল আমার। মাকেও খুব আদর-যত্ন করতো। খুব মেধাবী ছিল আমার ছেলে; কবিতা লিখতো, অভিনয় করতো, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতো। ছবি আকাঁনো না শেখানো সত্ত্বেও ভালো ছবি আঁকতো। কলেজিয়েট স্কুলে থাকতে ম্যাথ অলিম্পিয়াডেও পুরস্কারও পেয়েছিল।"

"আমাদের ইচ্ছা ছিল ও ডাক্তার হবে। কিন্তু ওর ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ার; বুয়েটে পড়ার। আমরা তার ইচ্ছাকে গুরুত্ব দিতাম।"

ফাহমিনের মা আরও জানান, "ঘটনার দিন সকাল ১০টার দিক বাসা থেকে বের হয়ে যায় ফাহমিন। যাওয়ার সময় আমার কাছ থেকে দোয়া নিয়ে যায়। ন্যায্য দাবি বলে আমি কখনো তাকে নিষেধ করিনি। সাড়ে ১০টার দিকে ফাহমিন তার বাবার সাথে কথা বলে। দুপুর ২টার পর খবর পাই ফাহমিন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।"
 

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / কোটা / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net