Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
আন্দোলনের তিন সমন্বয়ককে ‘নিরাপত্তার জন্য’ পুলিশের হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
27 July, 2024, 05:40 pm
Last modified: 27 July, 2024, 06:53 pm

Related News

  • আওয়ামী আমলে পুলিশে অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি দিলেন সাবেক আইজিপি মামুন
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি’ অভিযোগে মেঘনা আলম হেফাজতে
  • ‘সমন্বয়ক’ পরিচয়ে দুজনকে অপহরণ, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

আন্দোলনের তিন সমন্বয়ককে ‘নিরাপত্তার জন্য’ পুলিশের হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘আক্রমণকারীদের প্রধান আক্রোশ ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। র‍্যাব, পুলিশ, বিজিবি যখন পারছিল না; তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছি।’
টিবিএস রিপোর্ট  
27 July, 2024, 05:40 pm
Last modified: 27 July, 2024, 06:53 pm
নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: টিবিএস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটাসংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে তাদের নিরাপত্তার জন্যই হাসপাতাল থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন শেষে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কারা তাদের আক্রমণ করতে চায়– সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। ছাত্রদের 'মিসগাইড' (বিভ্রান্ত) করে কিছু ঘটনা ঘটানো হয়েছে। অনেক হত্যাকাণ্ডও সংগঠিত হয়েছে।

'আক্রমণকারীদের প্রধান আক্রোশ ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। র‍্যাব, পুলিশ, বিজিবি যখন পারছিল না; তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছি' - আরো বলেন তিনি।

এসময়ে ছাত্রদের নতুন করে উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, 'ছাত্রদের ৮ দফা দাবির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌ‌ক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নিবেন। কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি। সহিংসতায় আমাদের ছাত্রলীগের অনেকেই মারা গেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন এক‌টি মহল সোশ্যাল মি‌ডিয়ার মাধ‌্যমে গুজব ছ‌ড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সাংবাদিকদের দায়িত্ব এসব গুজব থেকে দেশকে রক্ষা করা।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার ও নাহিদ ইসলামকে রাজধানীর একটি হাসপাতাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে গতকাল হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, 'প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে নিয়ে এসেছি। আপনারা জানেন তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গা বলেছেন।'

'আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা মনে করি, কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেইফটি-সিকিউরিটি দেওয়া; এটাই আমাদের কাজ। তাই তাদেরকে সেইফটি-সিকিউরিটি দিচ্ছি' - যোগ করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / কোটা সংস্কার আন্দোলন / আন্দোলনের সমন্বয়ক / গোয়েন্দা হেফাজত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • আওয়ামী আমলে পুলিশে অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি দিলেন সাবেক আইজিপি মামুন
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি’ অভিযোগে মেঘনা আলম হেফাজতে
  • ‘সমন্বয়ক’ পরিচয়ে দুজনকে অপহরণ, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net