Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ঢাকায় আজ ৮টা-৫টা কারফিউ শিথিল; বাড়তি জনবল মোতায়েনের পরিকল্পনা ডিএমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2024, 09:20 am
Last modified: 26 July, 2024, 09:23 am

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা

ঢাকায় আজ ৮টা-৫টা কারফিউ শিথিল; বাড়তি জনবল মোতায়েনের পরিকল্পনা ডিএমপির

ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জেও শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয় ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
টিবিএস রিপোর্ট
26 July, 2024, 09:20 am
Last modified: 26 July, 2024, 09:23 am
২১ জুলাই ২০২৪, ঢাকার একটি সড়কে কারফিউর দ্বিতীয় দিনে সীমিত যান চলাচল। ছবি: রয়টার্স

আজ শুক্রবার (২৬ জুলাই) রাজধানী ঢাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জেও শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয় ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কারফিউ শিথিলের এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ও বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে সকাল ৮টা থেকে রাত ৯টা, সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রংপুরে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যেকোনো সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় চলমান কারফিউর মধ্যে আজ অতিরিক্ত জনবল মোতায়েন করার পরিকল্পনা করেছে।

ডিএমপির ডেপুটি কমিশনার অব অপারেশন আবু ইউসুফ গতকাল টিবিএসকে বলেন, শুক্রবার ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ফোর্স চেয়েছেন তারা।

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা যেন ডিউটির বাইরে—ইউনিফর্ম বা সাদা পোশাকে—জনসাধারণের মধ্যে একা না থাকেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় গত নয় দিনে ৬ হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, গত নয় দিনে রাজধানীর বিভিন্ন থানায় ২৩৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় কয়েক লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন সহিংস হয়ে উঠলে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Related Topics

টপ নিউজ

কারফিউ / ঢাকা / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net