Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

বাংলাদেশ

জাহিদ নেওয়াজ খান
25 July, 2024, 12:05 pm
Last modified: 03 August, 2024, 02:51 pm

Related News

  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল

গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

জাহিদ নেওয়াজ খান
25 July, 2024, 12:05 pm
Last modified: 03 August, 2024, 02:51 pm
প্রতীকী ছবি। ছবি: আনস্প্লাশ

বেসরকারি চাকরিজীবী মুকতাদির আলম ১৮ জুলাই সকালে জরুরি যোগাযোগের জন্য একটি মোবাইল ডেটা প্যাকেজ কিনেছিলেন। তখনো তিনি জানতেন না যে আগের রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।

এরপর কী হলো জানাতে গিয়ে তিনি বলেন, "কিছুক্ষণ পর আমি বুঝতে পারি মোবাইল ইন্টারনেট কাজ করছে না। আর কাজ করেনি। ২৪ জুলাই মধ্যরাতে প্যাকেজটির মেয়াদ শেষ হয়ে যাবে। মানে ঐ ডেটা কেনার পর আমি এক কিলোবাইটও ব্যবহার করতে পারলাম না।"

তার মতো অন্য ইন্টারনেট ব্যবহারকারীদের এখন জানার বিষয়: ডেটা কেনার জন্য তারা যে টাকা খরচ করেছিলেন তার ভবিষ্যৎ কী? তারা কি তাদের অব্যবহৃত ডেটা ফেরত পাবেন? টেলিকম কোম্পানিগুলো কি নতুন প্যাকেজ না কিনলেও পাওনা ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেবে? নাকি পুরো টাকাটাই জলে যাবে?

"একজন মোবাইল ইউজার হয়ত ছোট একটি প্যাকেজ কিনেছিলেন। যত অল্পই হোক, প্রতিটি টাকারই কিন্তু মূল্য আছে", এরকমটাই বলছিলেন একটি এনজিওতে কাজ করা আরিফা বেগম।

আর ছোট ছোট প্যাকেজের টাকা একসঙ্গে করলে তা বেশ বড়ই হয়। গত বছর দেশের মোবাইল কোম্পানিগুলো যে আয় করেছে তাতে দেখা যায়, মোবাইল ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন প্রায় ২৯ কোটি টাকার মোবাইল ডেটা কেনেন; বছরে এর পরিমাণ ১০ হাজার ৫০৮ কোটি টাকা।

আরিফা বলেন, "এ টাকার কী হবে? আমরা ইন্টারনেট ডেটা কেনার পর যেটা ব্যবহার করতে পারিনি, সেটা কি বাতাসে মিলিয়ে যাবে?

মুকতাদির আলম আরো একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, "দেখুন, আমি যখন ডেটা কিনেছিলাম তার আগে থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। আমি না হয় জানতাম না। কোম্পানিগুলো তো জানতো। আমি ১৮ বছর ধরে যে কোম্পানির গ্রাহক, তারা ইন্টারনেট সার্ভিস নেই জেনেও আমার কাছে ইন্টারনেট বিক্রি করেছিলেন। যেহেতু জেনেই বিক্রি করেছেন— তাই তাদের উচিত পুরো ডেটা ব্যবহার করতে দেওয়া অথবা টাকা ফেরত দেওয়া।

সাধারণত একটি প্যাকেজ শেষ হওয়ার আগেই ঐ প্যাকেজটি আবার কিনলে অব্যবহৃত ডেটা সমন্বয় করা হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুযোগ নেই। তাহলে কী হবে?

মোবাইল কোম্পানিগুলো অবশ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে।

গ্রামীণ ফোন, রবি এবং বাংলালিংকের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিগুলো জানিয়েছে, তারা গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে। এজন্য তারা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার জন্য অপেক্ষা করছে।

২৩ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনো অন্ধকারে আছে। রবি বা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / মোবাইল ডেটা / ইন্টারনেট ব্যবহারকারী / ব্রডব্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net