Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
মিরপুরে সহিংসতায় বিপর্যস্ত মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে চায় 

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
24 July, 2024, 06:50 pm
Last modified: 24 July, 2024, 06:59 pm

Related News

  • মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: লুটপাটে হারিয়েছে টিকা পাওয়া শিশুদের তালিকা
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুর-লুট: তদন্তে মিলেছে পুলিশের গাফিলতির প্রমাণ
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

মিরপুরে সহিংসতায় বিপর্যস্ত মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে চায় 

মিরপুর এলাকার রিকশা চালক মো. কবির টিবিএসকে বলেন, “এখন সংসার চালানোই কষ্টের। রিকশা নিয়ে বের হলেই মালিককে ৩৫০ টাকা দিতে হয়। এরপরে ৩০০ টাকাও ইনকাম হয় না। আগে ১ হাজার টাকার বেশি থাকতো।"
মো. জাহিদুল ইসলাম
24 July, 2024, 06:50 pm
Last modified: 24 July, 2024, 06:59 pm
ছবি: রয়টার্স

রাজধানীর মিরপুর-১০ এ সদ্য জন্ম নেওয়া ১৫ দিনের শিশু রাইফা ইসলাম পৃথিবীর আলো ঠিকভাবে দেখার আগেই শুনেছে সাইন্ড গ্রেনেড ও বুলেটের শব্দ। গত বুধবার থেকে চলা আন্দোলনের মধ্যে পুলিশের গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দে বার বার আঁতকে উঠছে রাইফা।

শিশুটির বাবা আব্দুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত দুই দিন পরিবেশ কিছুটা শান্ত থাকলেও ঘুমের মধ্যে আঁতকে উঠছে রাইফা।"

তিনি আরও বলেন, "মিরপুর-১০ এ গত বৃহস্পতিবার ও শুক্রবার যে ধরনের পরিস্থিতি ছিল তা যেকোনো যুদ্ধক্ষেত্রের থেকেও ভয়াবহ ছিল। আমার বাসার সামনের গলিতেও পুলিশের হেলিকপ্টার থেকে ছোড়া সাউন্ড গ্রেনেড পড়েছে কয়েকবার। এছাড়া কিছুক্ষণ পর পর গলিতে গোলাগুলির আওয়াজ তো ছিলই।"

আব্দুর রহমানেরও দুঃস্বপ্নে বেশ কয়েকবার ঘুম ভেঙেছে। শুধু তিনি নন; রাজধানীর বহু এলাকার অবস্থাই এমন।

রহমান বলেন, "কখনও কখনও আমি নিজেও ভয়ে ঘুম থেকে জেগে উঠছি। মনে হয় আমাকে যেকোনো সময় গুলি করা হবে।"

কাজীপাড়া এলাকার বাসিন্দা মাসুম আহমেদ টিবিএসকে বলেন, "আন্দোলনের সময় আমাদের গলিতে প্রবেশ করেও পুলিশ গুলি ছুড়েছে। আমাদের এ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের গুলিতে আহত হয়েছেন। এখন কারফিউ চললেও বাসার বাহিরে বের হতে ভয় পাচ্ছি।"

সহিংসতায় ছোড়া সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, গুলির শব্দে নগরবাসী এখনও আতঙ্কে দিন পার করছে। সাথে সাথে এসব এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন চরম ক্ষতির মধ্যে।

মিরপুর এলাকার রিকশা চালক মো. কবির টিবিএসকে বলেন, "এখন সংসার চালানোই কষ্টের। রিকশা নিয়ে বের হলেই মালিককে ৩৫০ টাকা দিতে হয়। এরপরে ৩০০ টাকাও ইনকাম হয় না। আগে ১ হাজার টাকার বেশি থাকতো।" 

রিকশা চালক আরও বলেন, "রাস্তায় মানুষও কম বের হয়, আমাদের ইনকামও কম। রিকশা ভাড়ার খরচও যোগাতে পারিনা। আমরা এমন পরিস্থিতি চাই না।"

মিরপুর-১০ প্রিন্স সুইটস এন্ড বেকারির ম্যানেজার আবু রায়হান প্রায় এক সপ্তাহ পর দোকান খুলেছেন। তিনিও ব্যবসার একই পরিস্থিতির কথা জানায়। 

আবু রায়হান বলেন, "১৭ জুলাই খারাপ পরিস্থিতির মধ্যে দোকান বন্ধ করে দেই। ৪০ কেজির মতো মিষ্টি নষ্ট হয়েছে। ফাস্টফুড, খাবার আইটেম ১০ হাজার টাকার রিটার্ন দিতে হয়েছে। দোকানে ১০ জন কর্মচারী, সবাই বসা। আমাদের অধিকাংশ মিষ্টি ও অন্যান্য খাবার নষ্ট হয়ে গেছে এই কয়দিনে। আজ ঝুঁকি নিয়ে দোকান খুলেছি।" 

তিনি আরও বলেন, "স্বাভাবিক সময়ে আমাদের বিক্রি হয় ৫০ হাজারের মতো। আজ (মঙ্গলবার) সকাল থেকে দোকান খুলেছি ১০০০ টাকার বেশি খরচ হয়েছে, ১০০ টাকা বিক্রি নেই।"

মিরপুরে সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাটের শিকার হন আরও কয়েকজন। ফুটপাতের ফল বিক্রেতা ইলিয়াস টিবিএসকে বলেন, "বৃহস্পতিবার গোলাগুলির মধ্যে দোকান কোনভাবে বন্ধ করে যেতে হয়েছে। অর্ধেকেরও বেশি মালামাল লুট হয়ে গেছে।" 

মিরপুরে এখনও সংঘর্ষের দাগ রয়ে গেছে। দেখা যাচ্ছে ভাঙা জানালা, কাঁচের টুকরো, আগুনে পোড়া দোকান, উপড়ে পড়া গাছ ও ক্ষতিগ্রস্ত সড়ক ডিভাইডার। 

সহিংসতায় দৈনন্দিন জীবন যেন থেমে গিয়েছিল। এখন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়।

মিরপুরের ইলেকট্রনিকস এর দোকানী মজিবুর রহমান বলেন, "আন্দোলনের সময় দোকানের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিতে হয়েছে। এমন পরিস্থিতি আমি আমার জীবনে দেখিনি। আমরা চাই দ্রুত সমস্যা সমাধান হয়ে দোকানপাট খুলে দিক।"

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / মিরপুর / ভাংচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: লুটপাটে হারিয়েছে টিকা পাওয়া শিশুদের তালিকা
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুর-লুট: তদন্তে মিলেছে পুলিশের গাফিলতির প্রমাণ
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net