Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2024, 02:30 pm
Last modified: 13 July, 2024, 02:40 pm

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • সর্বজনীন পেনশন আরও আকর্ষণীয় করতে যুক্ত হচ্ছে এককালীন গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বিমা সুবিধা
  • ৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব: ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। পরবর্তী সময়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। আলাপ-আলোচনায় আশা করি সমাধান আসবে।’
টিবিএস রিপোর্ট
13 July, 2024, 02:30 pm
Last modified: 13 July, 2024, 02:40 pm
ছবি: সংগৃহীত

এ বছর নয়, আগামী বছরের ১ জুলাই থেকে সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিম চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। 

শনিবার (১৩ জুলাই) সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, '২০২৫ সালের ১ জুলাইতে শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে। এর আগে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়।'

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন আ. লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, 'সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। এটা তাদের পরিষ্কারভাবে বলেছি।'

বৈঠকে শিক্ষকদের সুপার গ্রেড দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। পরবর্তী সময়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। আলাপ-আলোচনায় আশা করি সমাধান আসবে।'

এছাড়াও বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'শিক্ষকরা বলেছেন, ফেডারশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।'

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় শুরু হয় এ বৈঠক, শেষ হয় দুপুর ১টায়। 

বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা সন্তোষজনক হয়েছে।

তিনি বলেন, 'আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সাথে কথা বলব।'

শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে নিজামুল হকও বলেছেন, 'সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেব।'

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে গত ৪ জুলাই বৈঠকে বসার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। যদিও সেদিন সে বৈঠক হয়নি। ওই বৈঠক আজ অনুষ্ঠিত হলো।

Related Topics

টপ নিউজ

প্রত্যয় / সর্বজনীন পেনশন / প্রত্যয় স্কিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • সর্বজনীন পেনশন আরও আকর্ষণীয় করতে যুক্ত হচ্ছে এককালীন গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বিমা সুবিধা
  • ৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net