Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী: জি এম কাদের

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
06 July, 2024, 10:20 pm
Last modified: 06 July, 2024, 11:14 pm

Related News

  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ
  • আপনারা সেই জায়গায় সংবিধানকে মানছেন, যেখানে সুবিধাপ্রাপ্ত হবেন: হাসনাত আবদুল্লাহ
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী: জি এম কাদের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, “বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে বলে মনে হচ্ছে।”
গাজীপুর প্রতিনিধি
06 July, 2024, 10:20 pm
Last modified: 06 July, 2024, 11:14 pm
আজ শনিবার (৬ জুলাই) গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জি এম কাদের। ছবি: টিবিএস

সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে সম্পূর্ণ 'সংবিধানবিরোধী' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, "বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে বলে মনে হচ্ছে।"

"কিন্তু সেখানে হাত-পা বাঁধা। ৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে বাৎলে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী, কোটা বৈধ করার কোনো উপায় নাই।"

আজ শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জি এম কাদের বলেন, "আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। সবচে বড় কথা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে।" 

তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "দেশের অর্থনীতিকে ফুটো করে ফেলেছেন, সেই ফাঁক গলে সবকিছু বেড়িয়ে চলে যাচ্ছে। আপনাদের রিজার্ভ কোনো সময় বাড়বে না। যেটা বাড়ছে, সেটা দেড় থেকে দুই মাস পর আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে দুরবস্থা– তার কারণ বর্তমান সরকারের ভ্রান্ত নীতি এবং দুর্নীতি। গ্যাস এবং বিদ্যুতের বেহাল অবস্থা। সরকারের দুর্নীতি কারণে আজ এ অবস্থা। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির মাধ্যমে।"

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক।

সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব কামরুজ্জামান মণ্ডল।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়াকে জেলা জাপার সভাপতি এবং মো. কামরুজ্জামান মণ্ডলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বলেন কাদের।

 

Related Topics

টপ নিউজ

জি এম কাদের / কোটা ব্যবস্থা / সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ
  • আপনারা সেই জায়গায় সংবিধানকে মানছেন, যেখানে সুবিধাপ্রাপ্ত হবেন: হাসনাত আবদুল্লাহ
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net