Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে মিলল ১৫ লাখ টাকার সেই ছাগল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
01 July, 2024, 10:10 pm
Last modified: 02 July, 2024, 01:09 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে মিলল ১৫ লাখ টাকার সেই ছাগল 

এসময় খামারটিতে ৭টি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর বাছুর এবং খামারের একটি অংশে নীল রংয়ের পলিথিন দিয়ে চারপাশ ঢাকা অবস্থায় আলোচিত ১৫ লাখ টাকার ছাগলটি দেখতে পান বলে জানান দুদক কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট 
01 July, 2024, 10:10 pm
Last modified: 02 July, 2024, 01:09 pm
খামারের একটি অংশে নীল রংয়ের পলিথিন দিয়ে চারপাশ ঢাকা একটি খাঁচায় রাখা ছিল ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগল। ছবি: সংগৃহীত

কেচো খুঁড়তে সাপ বেড়িয়ে আসার মতো ছেলে ইফাতের যে ছাগল কেনাকে কেন্দ্র করে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিপুল সম্পদ অর্জনের তথ্য বেড়িয়ে আসতে থাকে – উন্নত জাতের সেই ছাগলটি সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে রাখা হয়েছে। 

আজ সোমবার (১ জুলাই) সাভারের ভাকুর্তায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর এই খামারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের ৯ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসময় খামারটিতে ৭টি নিষিদ্ধ ব্রাহামা জাতের গরুর বাছুর এবং খামারের একটি অংশে নীল রংয়ের পলিথিন দিয়ে চারপাশ ঢাকা অবস্থায় আলোচিত ১৫ লাখ টাকার ছাগলটি দেখতে পান বলে জানান তাঁরা। 

অভিযান শেষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, 'অভিযানে আমরা খামারের বীজ (স্পার্ম) দেওয়ার হিসাব খাতা ও কসাই খাতা দুটি জব্দ করেছি। সেখানে দেখা গেছে গত মাসে ৫টি ব্রাহামা জাতের গাভীকে স্পার্ম দেওয়া হয়েছে। যদিও খামারে ওই পাঁচটি ব্রাহামা জাতের গাভী দেখা যায়নি। তবে এসময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে ১৫ লাখ টাকা দামের আলোচিত সেই ছাগলটি দেখা গেছে।'  

'এছাড়াও আমরা ৭ টি ব্রাহামা জাতের বাছুর পেয়েছি। সেগুলো বিক্রি বা স্থানান্তর করতে নিষেধ করা হয়েছে।'

দুদকের ৯ সদস্যের দল সাভারের ভাকুর্তা এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালায়। ছবি: সংগৃহীত

এর আগে দুপুর দেড়টার দিকে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের ৯ সদস্যের একটি দল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে যান। 

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে দেশের গরু আনার অভিযোগ রয়েছে। আমদানির এলসি (ঋণপত্র) না খুলেই ২০২১ সালে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব গরু শাহীওয়াল জাতের বলে নথিতে উল্লেখ করেছিল সাদিক অ্যাগ্রো।

আমদানি নিষিদ্ধ উন্নত জাতের ওই গরুগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। একটি গরু তখনি মারা যায়। অন্য গরুগুলো পাঠানো হয় সাভারের গো প্রজনন কেন্দ্রে।

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত গরুগুলো সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারেই লালন পালন হয়। পরে গরুর মাংসের চাহিদা মেটাতে দরপত্রের মাধ্যমে নিলামের বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি।

আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, "তখন মূলত মাংসের চাহিদা পূরণে একটি কমিটি করে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে ১৬টি গরু সূলভমূল্যে হস্তান্তর করা হয়। কিন্তু ওই গরুগুলো পরে কীভাবে সাদিক অ্যাগ্রোর কাছে গেল এ বিষয়েই মূলত আজকের অভিযান।"

তিনি আরো বলেন, এখন আমরা কমিশনের কাছে এব্যাপারে প্রতিবেদন জমা দেব। এরপর কমিশনের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের (সাদিক অ্যাগ্রো) দুটি খামারের বিষয়ে তথ্য পেয়েছিলাম। এখন আরো দুটি খামার তাদের রয়েছে বলে জানতে পেরেছি।  
 

Related Topics

টপ নিউজ

সাদিক অ্যাগ্রো / দুদক / ১৫ লাখ টাকার ছাগল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net