Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
হাতিরঝিলের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আনসার সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2024, 09:00 pm
Last modified: 02 July, 2024, 01:11 pm

Related News

  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • সংখ্যালঘু নয়, নাগরিকত্বের ভিত্তিতে সবাই সমান নিরাপত্তা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

হাতিরঝিলের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আনসার সদস্য

হাতিরঝিলের নিরাপত্তার জন্য এতদিন রাজউকের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। এ চুক্তির মেয়াদ গতকাল রবিবার (৩০ জুন) শেষ হয়। তাই হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করল রাজউক। 
টিবিএস রিপোর্ট
01 July, 2024, 09:00 pm
Last modified: 02 July, 2024, 01:11 pm
ছবি: সংগৃহীত

এতদিন হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে থাকলেও আজ সোমবার থেকে সেই দায়িত্ব সরকারি সংস্থা আনসার বাহিনীকে দেওয়া হয়েছে।

আজ সকালে রাজধানীর হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার আনসার বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে আনসার বাহিনী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে বলে প্রত্যাশা রাজউক চেয়ারম্যানের।

হাতিরঝিলের নিরাপত্তার জন্য এতদিন রাজউকের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। এ চুক্তির মেয়াদ গতকাল রবিবার (৩০ জুন) শেষ হয়। তাই হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করল রাজউক। 

রাজউক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা নিরাপত্তা নিয়ে খুব বেশি সচেতন ছিল না। এখন আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক হাতিরঝিলের নিরাপত্তা দেবে। আনসারের অফিসাররাও বিষয়টি নিয়মিত তদারকি করবেন। সাথে তাদের মোবাইল টিমও থাকবে।''

রাজউক চেয়ারম্যান আরও বলেন, "আমরা হাতিরঝিলের রাস্তা ও ফুটপাতগুলোকে মেরামত করে ঠিক করে দেব। সাথে সাথে যেসব জায়গায় লাইট নষ্ট কিংবা গাছের সংখ্যা কমে গেছে, সেসব জায়গায় কাজ করা হবে। আমরা ক্রমান্বয়ে হাতিরঝিলের নান্দনিক পরিবেশের উন্নয়ন করব।" 

হাতিরঝিলকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, "হাতিরঝিল থেকে বনানী কবরস্থান এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে। কড়াইল বস্তিবাসীর জন্য লো কস্ট হাউজিংয়েরও একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে।"

রাজউক চেয়ারম্যান নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধ জানান।

নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন বলেন, ''হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকিসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে আনসার বাহিনী।''

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক উপস্থিত ছিলেন।  
 
Related Topics

টপ নিউজ

হাতিরঝিল / নিরাপত্তা / আনসার / রাজউক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • সংখ্যালঘু নয়, নাগরিকত্বের ভিত্তিতে সবাই সমান নিরাপত্তা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net