Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে আগুনে নিহত ৩; সরু গলির কারণে ঢুকতে পারেনি দমকলের গাড়ি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2024, 12:15 pm
Last modified: 28 June, 2024, 08:26 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন

চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে আগুনে নিহত ৩; সরু গলির কারণে ঢুকতে পারেনি দমকলের গাড়ি

নিহতেরা মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী ছিলেন। তারা রাতে মোহাম্মদিয়া প্লাজার চতুর্থ তলায় ঘুমাতেন।
টিবিএস রিপোর্ট
28 June, 2024, 12:15 pm
Last modified: 28 June, 2024, 08:26 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

শুক্রবার (২৮ জুন) ভোররাতে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনের মোহাম্মদিয়া প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

অগ্নিনির্বাপণ কর্মীরা চারঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের শিকার ভবনটিতে যাওয়ার রাস্তাগুলো সরু হওয়ায় সেখানে দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি। তাই আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।

আগুনে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ বিক্রির ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

নিহতরা হলেন শামসুল আলমের ছেলে মোহাম্মদ রিদোয়ান (৪৫), বেটা মিয়ার ছেলে মোহাম্মদ শাহেদ (১৮) এবং সাঈদ হোসেনের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন (১৮)। তারা সবাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

নিহতেরা মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী ছিলেন। তারা রাতে মোহাম্মদিয়া প্লাজার চতুর্থ তলায় ঘুমাতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর-ই-আলম আশিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রিয়াজউদ্দিন বাজারের অগ্নিকাণ্ডে আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 'কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত এক নারী ও এক শিশুকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।'

'ডাক্তারদের মতে, আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে নিহতদের মৃত্যু হয়েছে,' তিনি আরও বলেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদিয়া মার্কেটের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের মার্কেটে ছড়িয়ে পড়ে।

আগ্রাবাদ, চন্দনপুরা, লামারবাজার ও নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে কাজ শুরু করার পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে প্রায় চারঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক টিবিএসকে বলেন, ফায়ার সার্ভিস রাত ১টা ৪০ মিনিটে জরুরি কলের সাড়া দেয়। 'তবে সরু গলির কারণে দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে অসুবিধা হয়। দমকলকর্মীরা বাজারের বাইরের প্রধান সড়ক থেকে পানি ছিটিয়েছেন।'

বাজার সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, 'মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারীরা ওপরের তলায় থাকতেন। শুক্রবার হওয়ায় অনেকে বাড়ি চলে গিয়েছিলেন, নাহলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারত।'

ফায়ার সার্ভিসের মতে, প্রায় ২০০টি মার্কেটের রিয়াজউদ্দিন বাজার অগ্নিকাণ্ডের সবচেয়ে বেশিতে ঝুঁকিতে রয়েছে। প্রায় ১০ হাজার দোকানের এ বাজারে এ বছরের ২ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি দুবার আগুন ধরলেও দৃশ্যত এখন পর্যন্ত কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রিয়াজুদ্দিন বাজার / আগুন / বাজারে আগুন / অগ্নিকাণ্ড / আগুনে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net