Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বাংলাদেশ

ইউএনবি
24 June, 2024, 08:20 pm
Last modified: 24 June, 2024, 08:21 pm

Related News

  • খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি ডা. এফ এম সিদ্দিকের
  • খালেদা জিয়াকে নিয়ে মধ্যরাতে ব্রিফিং, ভোরে দোয়া চাইলেন তারেক রহমান
  • ঢাকায় জোবাইদা; এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে খালেদাকে লন্ডনে নেয়া হবে রোববার
  • মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরা ‘একক সিদ্ধান্তের’ ওপর নির্ভর করছে না: তারেক রহমান
  • খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে উনি এই মুহূর্তে স্ট্যাবল নন: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সোমবার (২৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বার্তাসংস্থা ইউএনবিকে জানান, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে আজ (সোমবার) বিকাল পৌনে ৪টায় ম্যাডাম খালেদা জিয়াকে সিসিইউ সুবিধাসহ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ইউএনবি
24 June, 2024, 08:20 pm
Last modified: 24 June, 2024, 08:21 pm
খালেদা জিয়া। ফাইল ছবি

হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের পর নিবিড় পর্যবেক্ষণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বার্তাসংস্থা ইউএনবিকে জানান, 'মেডিকেল বোর্ডের পরামর্শে আজ (সোমবার) বিকাল পৌনে ৪টায় ম্যাডাম খালেদা জিয়াকে সিসিইউ সুবিধাসহ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করার পরে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ডা. জাহিদ।

তিনি আরও জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কেবিনে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।

এর আগে গতকাল (২৩ জুন) বিকালে সফলভাবে তার বুকে 'স্থায়ী পেসমেকার' স্থাপন করা হয়। পরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাকে সিসিইউতে রাখা হয়।

পেসমেকার অপারেশনের পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি না হওয়ায় তিনি স্থিতিশীল আছেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

এছাড়াও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার আরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

এই চিকিৎসক জানান, সোমবার বিকালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের টেস্ট রিপোর্ট পর্যালোচনা করেন। পরে সিসিইউতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। এরপরই তাকে কেবিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ডের সভায় খালেদা জিয়ার পুত্রবধূ ও হৃদরোগ বিশেষজ্ঞ জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি অংশ নেন। 

এর আগে রবিবার এভারকেয়ার হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে খালেদা জিয়ার বুকে পেসমেকার বসিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ জানান, খালেদা জিয়া তিনটি ব্লকেজসহ হার্টের সমস্যায় ভুগছিলেন। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেয়।

২০২২ সালের ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। এই ব্লকেজগুলোর মধ্যে একটিতে ৯৫ শতাংশ ব্লক ছিল এবং সেই সময় স্টেন্ট বসানো হয়েছিল।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা'য় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তাকে এভারকেয়ার হাসপাতালে দ্রুত সিসিইউতে ভর্তি করা হলে যেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি ডা. এফ এম সিদ্দিকের
  • খালেদা জিয়াকে নিয়ে মধ্যরাতে ব্রিফিং, ভোরে দোয়া চাইলেন তারেক রহমান
  • ঢাকায় জোবাইদা; এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে খালেদাকে লন্ডনে নেয়া হবে রোববার
  • মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরা ‘একক সিদ্ধান্তের’ ওপর নির্ভর করছে না: তারেক রহমান
  • খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে উনি এই মুহূর্তে স্ট্যাবল নন: মির্জা আব্বাস

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net