Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঈদে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2024, 01:25 pm
Last modified: 12 June, 2024, 01:26 pm

Related News

  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • জ্বালানি সংকটের শঙ্কায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, অনিশ্চয়তায় ঈদে ঘরমুখো মানুষ
  • ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়ক পরিবহন মন্ত্রী
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

ঈদে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

"অযাচিতভাবে ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে," বলেন ডিএমপি'র অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান
টিবিএস রিপোর্ট
12 June, 2024, 01:25 pm
Last modified: 12 June, 2024, 01:26 pm
ছবি: টিবিএস

ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহন  বাড়তি ভাড়া আদায় করলে সেই বাসের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। 

আজ বুধবার (২১ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রতিটি বাস টার্মিনালে বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত  সার্ভিলেন্স টিম আছে। চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা- এগুলো দেখভাল করবেন সার্ভিলেন্স টিমের সদস্যরা। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও থাকবে।"  

"অযাচিতভাবে ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে," বলেন তিনি। 

মুনিবুর রহমান আরও বলেন, "অনেক লোকাল বাস যাত্রী নিয়ে ঈদের সময় ঢাকার বাইরে যায়। অনেক সময় এ বাসগুলো আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।" 

এসব গাড়ির রুট পারমিট বাতিল ও ফিটনেস বিহীন গাড়ি শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / বাড়তি ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • জ্বালানি সংকটের শঙ্কায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, অনিশ্চয়তায় ঈদে ঘরমুখো মানুষ
  • ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়ক পরিবহন মন্ত্রী
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net