Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নেপাল থেকে ৫ বছরে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 June, 2024, 10:05 am
Last modified: 12 June, 2024, 10:12 am

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

নেপাল থেকে ৫ বছরে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

প্রাথমিক চুক্তিতে পাঁচ বছরে আনুমানিক ব্যয় হবে ৬৫০ কোটি টাকা। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হবে।
টিবিএস রিপোর্ট 
12 June, 2024, 10:05 am
Last modified: 12 June, 2024, 10:12 am
প্রতীকী ছবি।

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ লাইন চার্জসহ প্রতি ইউনিটের দাম পড়বে ৮.১৭ টাকা। 

মঙ্গলবার (১১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো: মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, "ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে এই বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে ইউনিট প্রতি ০.৫৯ রুপি দিতে হবে। ভারতকে ট্রান্সমিশন (সঞ্চালন) খরচও দিতে হবে যা এখনও নির্ধারিত হয়নি।"

তিনি আরো বলেন, এই বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) মধ্যে চুক্তি হবে। 

কবে নাগাদ চুক্তি হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহমুদুল হোসাইন খান বলেন, "চুক্তির দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে কারণ নেপালের বিদ্যুৎ ভারতের ট্রান্সমিশন লাইন হয়ে আসবে।"

নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসতে কতদিন লাগতে পারে— এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, "সামনে প্রধানমন্ত্রীর নেপালে সফর আছে। সেখানে হয়ত এই চুক্তি সম্পন্ন হবে।"

মাহমুদুল হোসাইন খান জানিয়েছেন, "প্রাথমিকভাবে ৫ বছরের জন্য চুক্তি করা হবে। প্রতিবছর আনুমানিক ১৩০ কোটি টাকা দিতে হবে। এতে পাঁচ বছরে আনুমানিক ব্যয় হবে ৬৫০ কোটি টাকা। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হবে।"

এর আগে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে নীতিগত অনুমোদন দিয়েছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) আন্তর্জাতিক ক্রয়প্রস্তাব জারি করলে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগম লিমিটেড (এনভিভিএন) প্রস্তাব দাখিল করে।

জানা গেছে, নেপাল থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রে ভারতের মোজাফফরবাদ সাবস্টেশনে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হচ্ছে ৬.৪০ ইউএস সেন্ট। এনভিভিএন ট্রেডিং মার্জিন হবে ০.০৫৯৫ ভারতীয় রুপি। এছাড়া ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (সিইআরসি) নিয়ম অনুযায়ী ট্রান্সমিশন চার্জ নির্ধারিত হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্র থেকে জানা গেছে, বিপিডিবি চলতি মাসেই নেপালের সাথে চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। চুক্তির পরে সর্বোচ্চ দুই মাসের মধ্যে এই বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে। নেপাল ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট ও অন্য একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাথমিক প্রস্তুতি নিয়েছে।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে অন্য যেসব প্রস্তাব অনুমোদন পেয়েছে

জলবিদ্যুৎ আমদানির প্রস্তাব ছাড়াও গতকাল মন্ত্রিসভা কমিটি আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে।

অপরিশোধিত তেল আমদানি

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জ্বালানি তেল আমদানির জাহাজ ভাড়া বাবদ ১৩ হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জ্বালানি বিভাগ এ প্রস্তাব করেছিল।

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো: মাহমুদুল হোসাইন খান বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে জাহাজগুলো গ্যাস ওয়েল, জেট ফুয়েল, ফার্নেস ওয়েল, মোগ্যাস (মোটর গ্যাসোলিন) এবং মেরিন ফুয়েল আনবে সেগুলোর ভাড়া বাবদ এই পরিমাণ অর্থ ব্যয় হবে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই জাহাজ ভাড়া দিয়ে ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ১৫.৮০ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ১০ লাখ টন গ্যাস অয়েল, ২ লাখ টন জেট ফুয়েল, ২.৫০ লাখ টন ফার্নেস অয়েল, ১ লাখ টন মোগ্যাস এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল। 

সার ক্রয়

তিউনিশিয়া, কানাডা, মরক্কো, কাতার এবং বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬৮৮ কোটি টাকায় ১.৬৫ লাখ টন সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এরমধ্যে ২৫ হাজার টন টিএসপি, ৪০ হাজার টন পটাশ, ৪০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।

ইউরিয়া সার আমদানি

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কাতার ও সৌদি আরবের সাথে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানি সংক্রান্ত চুক্তি সই করার জন্য শিল্প মন্ত্রণালয়কে নীতিগত অনুমোদন দিয়েছে।

বর্তমানে জি-টু-জি ভিত্তিতে মুনতাজাত-কাতার থেকে চুক্তির মাধ্যমে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। মুনতাজাতের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

একইভাবে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (এসএবিআইসি) সাথেও আগামী এক বছরের জন্য চুক্তি করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

টিসিবির জন্য পণ্য ক্রয়

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৩২ কোটি টাকার সয়াবিন তেল ও ২০৫ কোটি টাকার মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ২০ হাজার টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ১০২.৫০ টাকা। আর ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কেনা হবে যার লিটার প্রতি দাম পড়বে ১৫০.৯০ টাকা।
 

Related Topics

টপ নিউজ

জলবিদ্যুৎ / আমদানি / নেপাল / চুক্তি / জাতীয় গ্রিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net